Bharosa Scheme: ভরসা প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার, কবে মিলবে টাকা? প্রকাশ্যে দিনক্ষণ

Published : Nov 25, 2026, 07:46 AM IST

রাজ্য সরকারের 'ভরসা' প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে এই প্রকল্প চালু হতে চলেছে এবং অনলাইনে আবেদন করা যাবে।

PREV
16

রাজ্যের বেতার যুকব-যুবতীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের কথা দীর্ঘদিন আগে ঘোষণা করেছিল সরকার। এবার এই ভরসা প্রকল্প নিয়ে নেওয়া হল নয়া পদক্ষেপ। জেনে নিন কবে থেকে মিলবে বেকার ভাতা।

26

যোগ্য বেকার স্নাতকদের প্রতি মাসে ২ টাকা করে দেবে বিজেপি সরকার। তেমনই যারা স্নাতক নন, কিন্তু সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়েছেন, এমন বেকারদের মাসে দেড় হাজার টাকা করে দেবে সরকার।

36

সদ্য এই ভাতা নিয়ে প্রকাশ্যে এল নয়া আপডেট। জানা গিয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে ভরসা কর্মসূচি চালু হওয়ার কথা। উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পাবেন ১ ফেব্রুয়ারি ২০২৭। তবে, টাকা পেতে হলে করতে হবে আবেদন। সেই আবেদন গৃহীত হলেই মিলবে টাকা।

46

এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি বেকারদের দেওয়া হবে টাকা। প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে হবে অনলাইনে। জমা দিতে হবে নির্দিষ্ট নথি। তবে, কখন কোথায় আবেদন করতে হবে তা এখনও জানা যায়নি।

56

সদ্য মুখ্যমন্ত্রী দাবি করেছেন, প্রশাসনিক বৈঠক ও সরকারি অনুষ্ঠানের খরচ এবং সময় কমিয়ে অর্থ সাশ্রয় করা হয়েছে। সেই অর্থের একটি অংশ বেকার যুবক যুবতীদের দেওয়া হবে। তবে, এবার পাবেন কেবল যোগ্য যুবক যুবতীরা।

66

তবে, এই প্রকল্পে কতজন উপকৃত হবেন এবং বাস্তবে কত দ্রুত তাঁদের অ্যাকাউন্টে টারা পৌঁছবে, তা নির্ভর করবে প্রকল্পের বাস্তবায়ন ও উপভোক্তা নির্বাচনের ওপর। আপাতত জানুয়ারি মাসে প্রকল্পের সূচনা এবং ১ ফেব্রুয়ারি প্রথম কিস্তি দেওয়া হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories