টানা বৃষ্টির পর পশ্চিমবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিনে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার এবং শুষ্ক থাকার পাশাপাশি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টি চলল গত সপ্তাহে। সেই বৃষ্টিতে নাজেহাল হয়ে গিয়েছিল পশ্চিমবাংলার মানুষজন। নিম্নচাপ কাটতেই ফের বদল হল আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর এবার তাপমাত্রা কমবে ৩ থেকে ৪ ডিগ্রি।
25
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আজ থেকে শুক্রবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামবে পারদ। পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটের ওপর ঠান্ডাই থাকবে।
35
জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে ধীরে ধীরে কমতে শুরু করবে। এমনকী এক ধাক্কায় কলকাতায় পারদ ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। ঝাড়খণ্ড, বিহার, বাংলাদেশের ওপর দিয়ে সেটি অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাত, অসমে। তবে হাওয়া অফিসে পূর্বাভাস অনুসারে, কলকাতার আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। ধীরে ধীরে কমবে পারদ।
55
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতও মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া। আকাশ থাকবে পরিষ্কার। তবে ক্রমে পতন হবে আবহাওয়ার। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.