পুজোর আগে ক্যাবিনেট বৈঠকে ছাত্রীদের জন্য 'ভগিনী নিবেদিতা স্কিম' ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের আওতায় অবিবাহিত কলেজ ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য মোট ৫০ হাজার টাকা পাবেন।
পুজোর মুখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার ক্যাবিনেটের বৈঠক শেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বড় সিদ্ধান্তের কথা জানান তিনি। এবার সাধারণ পড়ুয়া থেকে কলেজ ছাত্রী, SC, ST পড়ুয়াদের জন্য বিরাট উদ্যোগ নিল সরকার।
25
শীঘ্রই চালু হচ্ছে ভগিনী নিবেদিতা স্কিম চালু করতে চলেছে রাজ্য সরকার। সদ্য এই স্কিম নিয়ে বিরাট ঘোষণা কেন তিনি। জানান এই স্কিমের আওতায় ৫০ হাজার টাকা করে পাবেন ছাত্রীরা। নতুন সরকারের পেশ করা বাজেটেও এই স্কিমের কথা উল্লেখ ছিল।
35
জানা যাচ্ছে, যে সকল অবিবাহিত মেয়েরা উচ্চশিক্ষায় অংশ নেবে, তাদের উৎসাহ দিতেই সরকার এই স্কিম চালু করেছে। নাম ভগিনী নিবেদিতা স্কিম। কলেজে প্রবেশ করলে ছাত্রীরা তাদের চার বছরের কলেজ সময়ে মোট তিন বারে এই ৫০ হাজার টাকা পাবে। এই টাকা ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে ঢুকতে শুরু করবে। এবছর যারা কলেজ ভর্তি হয়েছে, তারা আগামী বছর থেকেই এই টাকা পাবেন।
ভগিনী নিবেদিতা স্কিমে প্রথম বর্ষের পর পাওয়া যাবে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বছর পর পাওয়া যাবে ১৭ হাজার টাকা ও তৃতীয় বছরের পর পাওয়া যাবে ১৬ হাজার টাকা। অর্থাৎ মোট ৫০ হাজার টাকা পাবেন ছাত্রীরা। আর ২ মাস অর্থাৎ জানুয়ারি থেকে মিলবে টাকা।
55
এরই সঙ্গে SC, ST পড়ুয়াদের জন্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, SC, ST পড়ুয়া, যারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের খাবারের বরাদ্দ ১৮০০ টাকা থেকে বাড়িয়ে করা হল মাসিক ৩৩০০ টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.