Weather Update: হাঁসফাঁস গরম থেকে এখনই মিলছে না স্বস্তি, কত ডিগ্রি তাপমাত্রা বাড়বে আজ?

Published : Jun 03, 2026, 07:03 AM IST

আজ বুধবার দক্ষিণবঙ্গে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, সপ্তাহের শেষে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা আছে।

PREV
15

তীব্র গরমে পুড়ছে সকলে। গত কয়েকদিন ধরে ক্রমে বাড়ছে গরম। তবে এখনই মিলবে না নিস্তার। এবার জেনে নিন কেমন থাকবে আজ বুধবারের আবহাওয়া।

25

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আজ বুধবার সকাল থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। আকাশে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আজ বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আজ রোদের তেজ থাকবে ভরপুর।

35

জানা গিয়েছে, আগামী কয়েক দিনে একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সপ্তাহের শেষে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে প্রবল। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালক বৃষ্টি হতে পারে।

45

তবে, আজ সকাল থেকেই থাকবে চড়া রোদ। আজ ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হতে চলেছে সকলের। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

55

তেমনই উত্তরবঙ্গে গরম থাকলেই সেখানে বর্ষা আসতে চলেছে। সেখানে চলতি সপ্তাহে আছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হয়েছে বৃষ্টির সম্ভাবনা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories