কেন্দ্র রেশনে সরবরাহ করা চালে ভাঙা চালের পরিমাণ ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম কার্যকর করার জন্য রাজ্যের খাদ্যদপ্তর প্রস্তুতি শুরু করেছে, যার চূড়ান্ত লক্ষ্য হল ২০২৭-২৮ মরশুমের মধ্যে ভাঙা চালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা।
রেশনের চালে ভাঙা চালের ব্যবহার নিয়ে এবার বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। ইথানল তৈরির কাজে রেশনে দেওয়া চাল ব্যবহার করা হলেও তার মধ্যে চালের পরিমাণ ধাপে ধাপে কমনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের সেই সিদ্ধান্ত বাস্তবায়নের রাজ্যেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
25
২০২৬-২৭ খরিফ মরশুম থেকেই নতুন নিয়ম চালুর লক্ষ্যে আগামী নভেম্বর থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্যদপ্তর।
35
এবার রেশন নিয়ে নয়া নির্দেশ জারি করল খাদ্য দফতর। প্রথম পর্যায়ে সেদ্ধ চালের ক্ষেত্রে ভাঙা সর্বোচ্চ অনুপাত ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। আতপ চালের ক্ষেত্রেও একইভাবে পরিবর্তন আনা হয়েছে। সেখানে ভাঙা চালের পরিমাণ ১৫ শতাংশ জায়গায় ১০ শতাংশ নামিয়ে আনা হবে।
সূত্রের দাবি, পরবর্তী ধপে আরও কড়া নিয়ম কার্যকর হতে পারে। ২০২৭-২৮ খারিজ মরশুম থেকে রেশনের চালের ভাঙা চাল সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
55
আগামী কয়েকটি খরিফ মরশুমে রেশন চালের ক্ষেত্রে ধাপে ধাপে ভাঙা চালের ব্যবহার কমতে চলেছে। একদিকে সাধারণ মানুষের হাতে উন্নত মানের চাল পৌঁছানো সম্ভবনা তৈরি হবে। কেন্দ্রের এই নয়া নীতির প্রভাব তাই রেশন ব্যবস্থা থেকে শুরু করে স্কুল ও অঙ্গনওয়াড়ি খাদ্য সরবরাহ এবং জ্বালানি উৎপাদন একাধিক ক্ষেত্রেই পড়তে চলেছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.