দুর্গাপুজোর ঠিক আগেই বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি হয়েছে। তবে রবিবার দেবীপক্ষ থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাতে আর কটা দিন। তারপরই মণ্ডপে মণ্ডপে শোনা যাবে ঢাকের বাদ্যি। মর্ত্যে আসছেন দেবী দুর্গা। এরই মাঝে আবহাওয়া নিয়ে এল বিরাট চমক। ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পুজোর মুখে ঘনাচ্ছে নিম্নচাপ। জেনে নিন কবে থেকে শুরু হবে বৃষ্টি।
25
বাংলা থেকে বর্ষা বিদায়ের মুহূর্তে ফের বদল হল আবহাওয়া। ৮ অক্টোবর বৃহস্পতিবার কলকাতায় হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস। বজ্রপাত সহ বৃষ্টি থেকে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে শবরে।
35
কলকাতা, হাওড়া, হুগলিতে বৃহস্পতিবার থেকে শুরু হবে ঝড়বৃষ্টি। দুই ২৪ পরগনায় বুধবার ও বৃহস্পতিবার হবে বৃষ্টি। পুরুলিয়াতে বুধবার ও বৃহস্পতিবার ঝড়বৃষ্টি হতে পারে। তেমনই বাঁকুড়াতে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা বৃষ্টির সম্ভাবনা আছে।
আগামী রবিবার অর্থাৎ দেবীপক্ষ থেকে ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে বঙ্গে। কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। আগামী কাল থেকে একাধিক জেলায় বদল হতে চলেছে আবহাওয়া।
55
তেমনই বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। আজ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদাতে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তেমনই রবিবার অর্থাৎ ১১ অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির পূর্বাভাস একেবারেই নেই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.