Annapurna Bhandar: কপাল খুলল যোগ্য আবেদনকারীদের, অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি মিলবে এই সকল প্রকল্পের সুবিধা

Published : Jun 13, 2026, 07:40 AM IST

বিরোধী দল থাকাকালীন দেওয়া প্রতিশ্রুতি মতো, বাংলায় চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলা ও বেকার যুবকদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, যা পূর্ববর্তী ভাতার দ্বিগুণ। ভবিষ্যতে মিলবে আরও একাধিক ভাতা।

PREV
16

বিরোধী দল নেতা থাকাকালীন বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে তারা মহিলাদের মাসে৩ হাজার টাকা করে দেবে। তেমনই ৩ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যের সকল বেকার যুবকদেরও।

26

সেই কথা রেখে বাংলায় ১ জুন থেকে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। ১ জুন থেকে শুরু হয়েছে আবেদন। যারা আবেদন করেছেন তারা ইতিমধ্যে পাচ্ছেন মাসে৩ হাজার করে।

36

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মাসে দেওয়া হত ১৫০০ টাকা করে। তখন সাধারণ জাতির মহিলারা পেতেন ১৫০০ টাকা। তপশিলি মহিলারা পেতেন ১৭০০ টাকা করে। বর্তমানে মিলছে দ্বিগুণ ভাতা।

46

প্রথম থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম ফিলআপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দীর্ঘ বিতর্ক অতিক্রম ররে ১৬ দিনে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে ৮৯ লক্ষ ৯৪ হাজার ২১৩ জন। এই সকল গ্রাহকেরা মাসে পাচ্ছেন ৩ হাজার টাকা করে।

56

সদ্য রাজ্যের মন্ত্রী বলেছিলেন, আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি। সে জন্য এই ডেটা আমাদের দরকার। তিনি আরও বলেন, যতটা সম্ভব ফর্ম ফিলআপ করুন। যেগুলো পারবেন না, সেগুলো নট অ্যাপ্লিকেবল লিখে দিন।

66

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৮৯ লক্ষ আবেদন জনা পড়েছে। ইতিমধ্যে প্রায় ৩ কোটি রাজ্যবাসীর তথ্য সরকারের কাছে এসেছে। অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনকারী মহিলাদের পাশাপাশি তাদের পরিবারের তথ্যও মিলেছে। বর্তমানে অনেকেই পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার। ভবিষ্যতে এই সকল আবেদনকারী পাবেন আরও প্রকল্পের সুবিধা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories