
Biplab Deb On Mamata Banerjee: রাজ্যে বিধানসভা ভোটের মুখে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরার বিজেপি সাংসদের অভিযোগ, ভোটে জিততে সীমান্ত থেকে ডেকে ডেকে অনুপ্রেবশকারীদের নিয়ে আসেন মমতা ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলতলী বিধানসভার প্রায় ৬০ কিলোমিটার পথ পরিবর্তন যাত্রা সেরে এমনই অভিযোগ বিপ্লবের। ত্রিপুরার বিজেপি নেতার সঙ্গে ছিলেন দলের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র,জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর সহ একাধিক নেতৃত্ব।
এদিকে, 'এবার ঘুগনিকন্যা থেকে আবার অগ্নিকন্যায় ফেরার চেষ্টা। আজকের ধর্না প্রসঙ্গে।' ঠিক এভাবেই তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করলেন বিজেপি (BJP) নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে মমতা বলেন, '১,০০০ টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো। ঘর থেকে কিছু চা নিয়ে চা তৈরি করো আর বিস্কুট নাও। বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়াও। দেখো এই টাকা তোমার কততে দাঁড়ায়।' রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। অনেকেই মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করতে থাকেন। এবার সে কথা মনে করিয়ে দিয়ে ফের ব্যঙ্গ করলেন সজল।
'একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে ভোট করাতে দেব না', চূড়ান্ত তালিকা নিয়ে কড়া হুঁশিয়ারি বিমান-নওশাদের
সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েছেন সজল। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) আক্রমণ করেন। এক সাক্ষাৎকারে এই বিজেপি নেতা বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় একজন দালাল।' এর আগেও সৌরভকে আক্রমণ করে সজল বলেছিলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাঙালি আবেগকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে কাজে লাগাতে চাইছেন।’ সজলের এই মন্তব্যে ক্ষুব্ধ সৌরভ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এরই মধ্যে মমতাকে ব্যঙ্গ করলেন সজল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.