West Bengal Election 2026: শনিবার বিকেল ৪টের সময় এই হাইভোল্টেজ বৈঠকটি ডাকা হয়েছে। এই বৈঠক থেকে রাজ্যের ২৯৪টি কেন্দ্রের প্রত্যেক কাউন্টিং এজেন্টেকে থাকতে বলা হয়েছে। কারণ, তাদের প্রতি বিশেষ বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

West Bengal Election 2026: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ। এবার পালা গণনার (west bengal election 2026)। আর সেই জায়গায় কোনও ফাঁক রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস হাইকম্যান্ড। সেইজন্য শনিবার, দলের সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee news)। 

অভিষেক ডাকলেন হাইভোল্টেজ বৈঠক

জানা যাচ্ছে, শনিবার বিকেল ৪টের সময় এই হাইভোল্টেজ বৈঠকটি ডাকা হয়েছে। এই বৈঠক থেকে রাজ্যের ২৯৪টি কেন্দ্রের প্রত্যেক কাউন্টিং এজেন্টেকে থাকতে বলা হয়েছে। কারণ, তাদের প্রতি বিশেষ বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, প্রথম দফার ভোটের আগে তৃণমূলের তরফ থেকে ভার্চুয়াল বৈঠক করে নেতা এবং কর্মীদের প্রতি বিশেষ নির্দেশ দেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এমনকি, দ্বিতীয় দফার ভোটের আগেও একটি ভার্চুয়াল বৈঠক ডাকা হয় তৃণমূলের তরফে। সেই বৈঠক থেকে আবার বার্তা দেন রাজ্যের দুই ক্যাবিনেট মন্ত্রী অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। 

এবার ভোট গণনার আগে ফের একবার ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, সবকটি গণনাকেন্দ্রের দলের কাউন্টিং এজেন্টদের প্রতি বার্তা দেবেন তিনি। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ২২৬টি আসন জিতছে তাঁর দল। এবার এই অবস্থায় দাঁড়িয়ে, ভোট গণনার দিন কোনওরকম খামতি রাখতে চাইছে না তৃণমূল। 

সমস্ত কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠক

মোদ্দা কথা হল, গণনাকেন্দ্রে দলের এজেন্টেদের তরফ থেকে যেন কোনও খামতি না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করতে চাইছে তৃণমূল। সেই কারণেই, এই বৈঠকটি ডাকা হয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে ভবানীপুর আসনের স্ট্রংরুম তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে, মমতা নিজে পৌঁছে যান সেখানে। প্রায় চার ঘণ্টা সেখানে বসে থেকে স্ট্রংরুম পাহারা দেন খোদ তৃণমূল নেত্রী। 

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সমস্ত কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠকটি সারবেন শনিবার। তৃণমূলের একাধিক অভিজ্ঞ নেতার মতে, "এবার গণনাকেন্দ্রে শুধু সংখ্যা নয়! একটা স্নায়ুর লড়াইও লড়তে হবে আমাদের। সেটা কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।