Mamata Banerjee: 'ঘুগনিকন্যা থেকে আবার অগ্নিকন্যায় ফেরার চেষ্টা,' মমতাকে ব্যঙ্গ সজলের

Published : Mar 06, 2026, 05:06 PM ISTUpdated : Mar 06, 2026, 05:15 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে ফের এসআইআর (SIR West Bengal) নিয়ে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি (BJP)।

DID YOU KNOW ?
এসআইআর-বিতর্ক
রাজ্যে এসআইআর নিয়ে শাসক দল ও প্রধান বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে।

Mamata Banerjee Dharna: 'এবার ঘুগনিকন্যা থেকে আবার অগ্নিকন্যায় ফেরার চেষ্টা। আজকের ধর্না প্রসঙ্গে।' ঠিক এভাবেই তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করলেন বিজেপি (BJP) নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে মমতা বলেন, '১,০০০ টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো। ঘর থেকে কিছু চা নিয়ে চা তৈরি করো আর বিস্কুট নাও। বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়াও। দেখো এই টাকা তোমার কততে দাঁড়ায়।' রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। অনেকেই মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করতে থাকেন। এবার সে কথা মনে করিয়ে দিয়ে ফের ব্যঙ্গ করলেন সজল।

বিতর্কে সজল

সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েছেন সজল। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) আক্রমণ করেন। এক সাক্ষাৎকারে এই বিজেপি নেতা বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় একজন দালাল।' এর আগেও সৌরভকে আক্রমণ করে সজল বলেছিলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাঙালি আবেগকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে কাজে লাগাতে চাইছেন।’ সজলের এই মন্তব্যে ক্ষুব্ধ সৌরভ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এরই মধ্যে মমতাকে ব্যঙ্গ করলেন সজল।

ধর্মতলায় অবস্থান মমতার

শুক্রবার ধর্মতলায় ধর্ণা শুরু করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি বিজেপি ও নির্বাচন কমিশনকে (Election Commission of India) তীব্র আক্রমণ করেছেন। এসআইআর-এ (SIR West Bengal 2026) রাজ্যের বহু ভোটারের নাম বাদ পড়েছে। মমতা বলেন, ‘যে ২২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে কিন্তু তাঁরা জীবিত, তাঁদের আমি মঞ্চে হাজির করব। এসআইআর-এর জন্য মারা গিয়েছেন এমন আট পরিবার, যারা দিল্লি গিয়েছিল, তারাও এখানে বসবে। কিন্তু যারা বসে আছে অথচ মৃত বলে ঘোষণা করা হয়েছে। লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাদের দালাল নির্বাচন কমিশন।’ ধর্ণা চলবে বলেও ঘোষণা করেছেন মমতা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে।
পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে।
Read more Articles on
click me!

Recommended Stories

ভোটের আগেই কি বাংলায় রাষ্ট্রপতি শাসন? বোসের চলে যাওয়াতে আশঙ্কা সব শিবিরেই
'একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে ভোট করাতে দেব না', চূড়ান্ত তালিকা নিয়ে কড়া হুঁশিয়ারি বিমান-নওশাদের