Corruption Investigation: টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ কী করত? ধরা পরতেই পুলিশকে সব বলে দিল!

Corruption Investigation: টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ কী করত? ধরা পরতেই পুলিশকে সব বলে দিল!

Published : Aug 04, 2026, 11:12 AM IST

Corruption Investigation: টুলু মণ্ডলের ম্যানেজারকে জেরায় উদ্ধার গোপন ডায়েরি ও নকল DCR ছাপানোর মেসিন! ২২০ কোটির বাজেয়াপ্ত সম্পত্তি নিয়ে প্রেসমিটে কী জানালেন বীরভূমের SP? দেখুন বিস্তারিত।

Corruption Investigation: ২২০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত! টুলু কাণ্ডে হাতকড়া ম্যানেজার সীতেশ প্রামাণিকের, জালে নকল DCR তৈরির মেসিন

সিউড়ি: বীরভূমের বহুল চর্চিত 'পাথর সম্রাট' টুলু মণ্ডল কাণ্ডে তদন্তকারীদের হাতে এল আরও এক বড় সাফল্য। এবার পুলিশের জালে টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিক। সোমবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। অন্যদিকে, এক সাংবাদিক বৈঠকে বীরভূমের পুলিশ সুপার ভিদিত রাজ বুন্দেশ জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।


জেরায় মিলল 'বিস্ফোরক' ডায়েরি ও নকল DCR ছাপানোর যন্ত্র

আদালতে সরকারি আইনজীবী (স্পেশাল পিপি) বিভাস চ্যাটার্জি জানান, ধৃত ম্যানেজার সীতেশ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন ডায়েরি উদ্ধার করা হয়েছে, যেখানে একাধিক প্রভাবশালী ও আধিকারিকের নাম রয়েছে। শুধু তাই নয়, তল্লাশিতে উদ্ধার হয়েছে বেআইনি 'নকল DCR' (District Council Revenue) ছাপানোর বিশেষ যন্ত্র। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই যন্ত্রের সাহায্যেই নকল চালান তৈরি করা হতো।

05:12Murshidabad Clash: মুর্শিদাবাদে হনুমানকে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য নিয়ে উত্তেজনা, সিপিআইএম-বজরং দলের সংঘর্ষে উত্তপ্ত লালবাগ
13:35Nandigram By Election: 'সকালে বেরিয়ে বিকালে প্রার্থী, এখন কোথায়?' কার খোঁজ নিতে গিয়ে মঞ্চেই হেসে ফেললেন শুভেন্দু?
19:47Nandigram By Election: নন্দীগ্রামের মুসলিমরা মঙ্গলবার বিজেপি-কে ভোট দেবে? কী বললেন শুভেন্দু?
04:58Goat Attack: কাটোয়ার রাস্তায় আতঙ্কের নাম 'কালু'! কেন মহিলারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন?
09:33SRFTI News: ফের উত্তপ্ত SRFTI! গেট ভেঙে ঢোকার চেষ্টা, বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার
18:11Suvendu Adhikari: 'রাষ্ট্রবাদী সরকার ফেলার গভীর ষড়যন্ত্র চলছে', গর্জে উঠে চরম কথা শুভেন্দুর
08:58Nandigram By-Poll: নন্দীগ্রামে শেষবেলায় প্রচারে ঝড় তুললেন CM শুভেন্দু অধিকারী
03:48Balurghat News: অন্নপূর্ণার টাকা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলা! পাশে দাঁড়াল শুভেন্দুর সরকার
10:24প্যারাগুয়ে ডাবের সাইজের শিলাবৃষ্টি চলল ঘণ্টাখানেক! আজব মেঘ, বিকট শব্দের বৃষ্টিতে বন্যা
04:00Annapurna Bhandar: বারবার আবেদন, তবু টাকা নেই! অন্নপূর্ণা নিয়ে জেলাশাসকের সামনেই চরম বিক্ষোভ
Read more