Suvendu Adhikari: 'রাষ্ট্রবাদী সরকার ফেলার গভীর ষড়যন্ত্র চলছে', গর্জে উঠে চরম কথা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা! হিন্দু ধর্ম, সনাতনী পরম্পরা, মঠ-মন্দির এবং ভারতীয় সংস্কৃতির উপর আঘাত বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানালেন তিনি।

Share this Video

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা! হিন্দু ধর্ম, সনাতনী পরম্পরা, মঠ-মন্দির এবং ভারতীয় সংস্কৃতির উপর আঘাত বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানালেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এবং অতীতের একাধিক ঘটনা। ভাষণে শুভেন্দু অধিকারী দাবি করেন, হিন্দু ধর্ম, হিন্দু সংগঠন, দেবদেবী এবং ভারতীয় সংস্কৃতিকে অপমান করার পরিণতি মানুষ গণতান্ত্রিকভাবেই বুঝিয়ে দিয়েছেন। বিরোধী দলনেতা থাকাকালীন ধর্মীয় ইস্যুতে প্রতিবাদ এবং বিভিন্ন ঘটনার বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
মোথাবাড়ি, বেলডাঙা, মোমিনপুর-ইকবালপুর, মহেশতলার রবীন্দ্রনগর এবং রামনবমীর শোভাযাত্রায় হামলার অভিযোগ-সহ একাধিক ঘটনার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সংবিধানকে সামনে রেখে সরকার পরিচালনার কথা বলার পাশাপাশি ভারতীয় সংস্কৃতি ও সনাতনী ঐতিহ্য রক্ষার বার্তাও দেন তিনি।

Related Video