Goat Attack: কাটোয়ার রাস্তায় আতঙ্কের নাম 'কালু'! কেন মহিলারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন?

Goat Attack: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁঠার শিংয়ের গুঁতোয় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। বৃদ্ধা মালতি সাহার কোমরে গুরুতর চোট লেগেছে এবং তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে অস্ত্রোপচার করাতে হচ্ছে বলে জানা গিয়েছে।

Share this Video

Goat Attack: কাটোয়ার দুই গ্রামে পাঁঠার আতঙ্ক! ‘কালু’ নামে এক তাগড়াই পাঁঠার আক্রমণে কয়েকদিনে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ঘোড়ানাশ ও মুস্থুল গ্রামের রাস্তায় যাকে সামনে পাচ্ছে, তাকেই গুঁতিয়ে দিচ্ছে পাঁঠাটি। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। এমনকি পাঁঠার ভয়ে স্কুলে যেতে পারছে না শিশুরাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁঠার শিংয়ের গুঁতোয় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। বৃদ্ধা মালতি সাহার কোমরে গুরুতর চোট লেগেছে এবং তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে অস্ত্রোপচার করাতে হচ্ছে বলে জানা গিয়েছে। আরও কয়েকজন বাসিন্দাও পাঁঠার আক্রমণে আহত হয়েছেন।

জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে ঘোড়ানাশ গ্রামের বাসিন্দা শ্যামল চট্টোপাধ্যায়ের বাড়িতে পাঁঠাটির জন্ম হয়। মানতের পাঁঠা হিসেবে পরে সেটিকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে প্রায় ১৫ কেজি ওজনের পাঁঠাটি ঘোড়ানাশ ও মুস্থুল গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই কাউকে না কাউকে আক্রমণ করছে ‘কালু’।

পাঁঠার আতঙ্কের কথা সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেছেন গ্রামের বাসিন্দারা। কাটোয়ার দুই গ্রামের মানুষের দাবি, দ্রুত পাঁঠাটিকে নিয়ন্ত্রণে এনে তাঁদের আতঙ্কমুক্ত করা হোক।

Related Video