Birbhum Blast: দুবরাজপুরে পরিত্যক্ত পোলট্রি ফার্মের পাশের ঘরে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল চাল

Published : Jun 04, 2026, 09:02 PM IST
Birbhum Blast News

সংক্ষিপ্ত

Birbhum Blast News: রাজ্যে তৃণমূল কংগ্রেসের (AITC) শাসনকালে বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ হয়েছে। বিজেপি (BJP) সরকারের আমলেও সেই ধারা অব্যাহত। এবার বীরভূম জেলার দুবরাজপুরে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তদন্ত শুরু করেছ পুলিশ।

DID YOU KNOW ?
বীরভূমে বারবার বিস্ফোরণ
বীরভূমে গত ৩ দশকে নানা অপরাধমূলক কাজ, খুন, বোমাবাজি, বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনও তার পরিবর্তন দেখা যাচ্ছে না।

Birbhum News: বিকট শব্দে কেঁপে উঠল বীরভূম জেলার দুবরাজপুরের পাকুড়িয়া অঞ্চল। তীব্র বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল, ছিটকে পড়ল দরজা। বৃহস্পতিবার বিকেলে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামে পরিত্যক্ত একটি পোলট্রি ফার্মের পাশে থাকা ছোট মুরগির খাবার ঘরে এই ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গ্রামের বহু দূর পর্যন্ত সেই আওয়াজ শোনা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। ​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকুড়িয়া গ্রামের বাইরে একটি পরিত্যক্ত পোলট্রি ফার্মের পাশে থাকা খাবার ঘরটিতে আচমকাই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে ঘরটির অ্যাসবেস্টর্সের ছাউনি সম্পূর্ণ উড়ে যায় এবং চারদিকে অ্যাসবেস্টসের টুকরো ছড়িয়ে পড়ে। ঘরের দরজাও ছিটকে গিয়ে পড়ে পাশের একটি ফাঁকা মাঠে।

কীভাবে হল বিস্ফোরণ? 

প্রাথমিক অনুমান, ঘরের ভিতরে বালতিতে প্রচুর পরিমাণে তাজা বোমা মজুত করে রাখা ছিল। সাম্প্রতিক অত্যধিক গরমের জেরেই ওই বোমাগুলিতে বিস্ফোরণ ঘটে। তবে স্বস্তির বিষয় হল, পোলট্রি ফার্মটি গ্রামের মূল বসতি অঞ্চল থেকে কিছুটা বাইরে এবং নির্জন জায়গায় হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ​পোলট্রি ফার্মের মালিক তথা স্থানীয় রেশন ডিলার আবুল কালামের দাবি, 'বহুদিন ধরেই আমার এই পোল্ট্রি ফার্মটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আজ হঠাৎই তীব্র বিস্ফোরণের আওয়াজ পাই। নির্জনতার সুযোগ নিয়ে কারা এখানে এসে বোমা মজুত করে রেখেছিল, আমি কিছুই জানি না। আমি প্রশাসনের কাছে এর সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।' ​অন্যদিকে, গ্রামের বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী শেখ মুসলেম জানান, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে পুরো গ্রাম কেঁপে উঠেছিল। বিকট আওয়াজ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন চারদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং ঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

অতীতেও এই গ্রামে বোমাবাজি

পাকুড়িয়া গ্রামে বোমা উদ্ধারের ঘটনা বা বোমাবাজি এই প্রথম নয়। এর আগেও বহুবার এই গ্রামে বোমাবাজির ঘটনা ঘটেছে এবং পুলিশ তল্লাশি চালিয়ে প্রচুর তাজা বোমা উদ্ধার করেছে। ​স্বাভাবিকভাবেই এই ঘটনার পর গ্রামবাসীদের মনে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ​শান্ত গ্রামকে অশান্ত করতে কারা এই নির্জন জায়গায় বোমা মজুত করছে? ​কোথা থেকে আসছে এত পরিমাণে তাজা বোমা? ​এর পিছনে কোনও বড়সড় রাজনৈতিক বা অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কি না তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
সম্প্রতি বীরভূমে অন্তত ২ জায়গায় বোমা বিস্ফোরণ ঘটল।
নানুরের পর দুবরাজপুর, সম্প্রতি বীরভূমের ২ জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি,ভেতরে চলছে জিজ্ঞাসাবাদ?
কেন নিশ্চিহ্নর পথে TMC? গোপন সত্যি ফাঁস বহিষ্কৃত তৃণমূল নেতা ঋজু দত্তর