Sandeshkhali News: কাঠগড়ায় প্রাক্তন বিধায়ক, কানমারী মোহনবাগান ক্লাব থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল-কম্বল

Published : Jun 04, 2026, 06:41 PM IST
Sandeshkhali News

সংক্ষিপ্ত

West Bengal News: রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে তৃণমূল কংগ্রেসের (AITC) নেতা-কর্মী, প্রাক্তন বিধায়কদের বাড়ি, দফতর, ক্লাব-সহ বিভিন্ন জায়গা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হচ্ছে। অনেক তৃণমূল নেতা সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া কাটমানির টাকাও ফেরত দিচ্ছেন। অনেক জায়গায় আবার কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখানোও হচ্ছে।

DID YOU KNOW ?
ত্রাণ লুঠ তৃণমূল নেতাদের
বছরের পর বছর ধরে সরকারি ত্রাণ সামগ্রী লুঠ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। এখন সেসব উদ্ধার হচ্ছে।

AITC Corruption: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার হল সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল সহ সাধারণ মানুষের জন্য দেওয়া সরকারের বিভিন্ন প্রকল্পের ত্রাণ এবং বিভিন্ন সামগ্রী। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির কানমারী অঞ্চলের মোহনবাগান ক্লাবের ঘটনা। সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতের বিরুদ্ধে এই বিপুল পরিমাণে সরকারি ত্রাণের সামগ্রী মজুত করে রাখার অভিযোগ উঠেছে। সন্দেশখালির কানমারী অঞ্চলে প্রাক্তন বিধায়কের যে দলীয় দফতর, তার পাশেই এই কানমারী মোহনবাগান ক্লাব। এই ক্লাব থেকেই স্থানীয় মানুষ এবং বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা এই বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করেন। স্থানীয় মানুষের অভিযোগ, এই বিপুল পরিমাণে সরকারি প্রাণ সামগ্রী সবটাই প্রাক্তন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক চুরি করে এই ক্লাবের ভেতরে রেখে দিয়েছিলেন। স্থানীয় মানুষ সঠিক তদন্ত করে প্রাক্তন বিধায়কের শাস্তির দাবি করছেন।

ভেড়ি থেকেও উদ্ধার ত্রাণ সামগ্রী

অন্যদিকে, সন্দেশখালির দক্ষিণ আকড়াতলা বড় পাড়া অঞ্চলে এক ভেড়ি থেকেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সরকারি কম্বল এবং সরকারি ত্রিপল-সহ ত্রাণ সামগ্রী। এই ভেড়ির মালিক জনাব আলি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য আনন্দ সর্দারের ঘনিষ্ঠ এই ভেড়ির মালিক। বেশ কিছুদিন ধরে সন্দেহ হচ্ছিল যে রাতের অন্ধকারে এই মাছের ভেড়ির ঘরে সরকারি মালপত্র ঢুকছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল এবং সরকারি কম্বল-সহ ত্রাণ সামগ্রী উদ্ধার করেন। এরপর ন্যাজাট থানায় খবর দেওয়া হয়। তখন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়। যাবতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।

তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূলের পঞ্চায়েত সদস্যই সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন। এই ভেড়িতে যারা কাজ করে তারা নিজের মুখে স্বীকার করেছে যে তারাই রাতের অন্ধকারে এই সামগ্রী এনে রেখেছে। তাদের জেরা করলেই সব জানতে পারবে পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
সন্দেশখালির ২ জায়গা থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী।
সন্দেশখালিতে এক ক্লাব ও এক ভেড়ি, দুই জায়গা থেকে উদ্ধার করা হল সরকারি ত্রাণ সামগ্রী।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: মমতা আবারও বিধায়ক হতে পারেন, এই আসন থেকে ভোটে লড়ার প্রস্তাব পেলেন
বালি পাচারকারীদের চরম হুঁশিয়ারি দিয়ে ময়দানে BJP বিধায়ক কৃষ্ণকান্ত সাহা