Sonarpur News: কাউন্সিলারকে ‘চোর’ আখ্যা দিয়ে পোস্টার, মাকে মারধরের অভিযোগ, আটক ৩

Published : Jun 04, 2026, 08:01 PM IST
Sonarpur News

সংক্ষিপ্ত

West Bengal News: রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের (AITC) নেতা-জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিক্ষোভ দেখা যাচ্ছে। এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরেও একই ঘটনা দেখা যাচ্ছে। রাজপুর-সোনারপুর পুরসভার এক কাউন্সিলরকে 'চোর' আখ্যা দিয়ে পোস্টার পড়ল।

DID YOU KNOW ?
গ্রেফতার তৃণমূল নেতা
সিঙ্গুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য।

West Bengal Politics: সোনারপুরে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে ‘চোর’ স্লোগান দিয়ে পোস্টার পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, পোস্টার দেওয়ার পর একদল ব্যক্তি কাউন্সিলারের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। এই ঘটনার পর অভিযুক্তদের ধরে প্রশাসনের হাতে তুলে দেন স্থানীয় বিজেপি (BJP) কর্মীরাই। এই ঘটনায় তিনজনকে আটক করেছে সোনারপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, কাউন্সিলর সোনালী রায় ও তাঁর স্বামী বিজিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়। কাউন্সিলরের দাবি, লাভলি মৈত্র বিধায়ক থাকাকালীন তিনি কার্যত ঘরবন্দী অবস্থায় ছিলেন এবং সেই সময়ও একাধিকবার হুমকি পেয়েছিলেন। সম্প্রতি তিনি ফের সক্রিয় হয়ে সরকারি কাজকর্ম শুরু করেন। তার মধ্যেই এই ঘটনা ঘটল।

বিজেপি-তৃণমূলের চাপানউতোর

তৃণমূল কংগ্রেসের (AITC) অভিযোগ, ঘটনার সঙ্গে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা জড়িত। তবে বিজেপি-র মণ্ডল সভাপতির দাবি, অভিযুক্তরা বিজেপি কর্মী নন। তাঁর অভিযোগ, তৃণমূলেরই কাউন্সিলর-বিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং বিজেপি-র নাম জড়ানোর চেষ্টা করছে। এই ঘটনা ঘিরে সোনারপুুরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

অন্যদিকে, তোলাবাজির অভিযোগে হুগলি জেলার সিঙ্গুরে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তোলাবাজি, বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, হুমকি-সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম অষ্টু কোলে। অভিযুক্তকে বৃহস্পতিবার চন্দননগর আদালতে পাঠায় পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুর থানায় বড়া গ্ৰাম পঞ্চায়েতের কমলাপুর পূর্বপাড়ার তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য অষ্টুর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ২ জুন একাধিক ধারায় মামলা রুজু করে এবং বুধবার বিকেলে তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর রাতে অষ্টুকে গ্ৰেফতার করে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৫
রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 'চোর'।
রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে 'চোর' আখ্যা দিয়ে পোস্টার পড়ল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: কলকাতায় চলবে ওয়াটার মেট্রো! তাজপুর বন্দর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Annapurna Bhandar: আবেদন করলেও অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাবেন না এই মহিলারা, গ্যারান্টি দিলাম