BJP: কৌশিক রায়কে নিয়ে দলেই ক্ষোভ, ময়নাগুড়িতে প্রার্থী বদলের ঘোষণা বিজেপি-র

Published : Mar 31, 2026, 02:22 PM IST
BJP Candidate Dalim Roy

সংক্ষিপ্ত

BJP West Bengal: পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) চার দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মঙ্গলবার চতুর্থ দফার প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে প্রার্থী বদলের কথা ঘোষণা।

DID YOU KNOW ?
কর্মীদের গুরুত্ব বিজেপি-র
ময়নাগুড়িতে প্রার্থী নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মতামতকে গুরুত্ব দিল বিজেপি নেতৃত্ব।

2026 West Bengal Legislative Assembly election: কৌশিক রায়ের পরিবর্তে ডালিম রায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে প্রার্থী বদল করার কথা ঘোষণা করল বিজেপি (BJP)। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনের জন্য দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করছে বিজেপি। রাজ্যের প্রতিটি কেন্দ্রে কর্মী-সমর্থক ও স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই উত্তরবঙ্গের ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিল বিজেপি। প্রথম দফায় ময়নাগুড়ি কেন্দ্রের জন্য কৌশিক রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু স্থানীয় স্তরে দলের কিছু কর্মী-সমর্থকদের একাংশ নিজেদের মতামত তুলে ধরেন এবং প্রার্থী বদলের দাবি জানান। দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখেই সেই মতামত পৌঁছে যায় শীর্ষ নেতৃত্বের কাছে। এরপর দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে বিজেপি নেতৃত্ব জনমতকে গুরুত্ব দিয়ে প্রার্থী বদলের সিদ্ধান্ত নেয়। ময়নাগুড়ির নতুন বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ডালিম রায়ের নাম।

কর্মী-সমর্থকদের গুরুত্ব বিজেপি-র

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি বারবার প্রমাণ করছে যে তারা জনগণের কথা শুনতে জানে এবং সংগঠনের তৃণমূল স্তরের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়। বিধানসভা নির্বাচনের আগে ময়নাগুড়িতে এই প্রার্থী পরিবর্তন বিজেপির সাংগঠনিক শক্তি ও জনসংযোগের দিক আরও মজবুত করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। ময়নাগুড়িতে এবার দলীয় প্রচার আরও গতি পাবে এবং বিজেপি শক্তিশালীভাবে লড়াই করবে বলেই আশাবাদী গেরুয়া শিবির। এই কেন্দ্রে বিজেপি জয় পাবে বলেই আশায় কর্মী-সমর্থকরা।

তৃণমূল ছেড়ে বিজেপিতে ১৫ পরিবার

বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক দলবদলে উত্তাল রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটা এলাকায় প্রচারে গিয়ে তৃণমূল শিবিরে ভাঙন ধরালেন বিজেপি প্রার্থী হারাধন সরকার। গেরুয়া শিবিরের দাবি, শাসক দল ছেড়ে ১৫টি পরিবার এদিন তাঁদের হাত ধরেছে। এলাকায় দফায় দফায় যোগদান কর্মসূচি চলায় রাজনৈতিক সমীকরণ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩
২৩ এপ্রিল ময়ানাগুড়িতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রকহণ হবে।
২৩ এপ্রিল প্রথম দফায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হতে চলেছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

TMC Noapara: মমতার ছবি সরিয়ে দিলেন সুনীল সিং, খেলা ঘুরে গেল নোয়াপাড়ায়!
WB Elections 2026 News: ‘কমিশনের হাতে পায়ে ধরেও লাভ হবে না, হারবেই!’ অভিষেককে ধুয়ে দিলেন রাহুল