BJP Candidate Manab Guha: সন্তু পানের পর এক আক্রান্ত সাংবাদিককে প্রার্থী করল বিজেপি, মেমারি থেকে টিকিট পেলেন মানব গুহ

Published : Mar 31, 2026, 11:54 AM ISTUpdated : Mar 31, 2026, 12:29 PM IST
BJP Brigade

সংক্ষিপ্ত

BJP Candidate Manab Guha: সন্তু পানের পর এ বার মানব গুহ। রাজ্য সরকারের বিভিন্ন 'অনিয়ম'-এর বিরুদ্ধে খবর করে আক্রান্ত হওয়া সাংবাদিকদের প্রার্থী করল বিজেপি।চতুর্থ দফার প্রার্থী তালিকায় পূর্ব বর্ধমানের মেমারি কেন্দ্র থেকে সাংবাদিক মানব গুহ ঘোষণা করা হল।

BJP Candidate Manab Guha: সন্তু পানের পর এ বার মানব গুহ। রাজ্য সরকারের বিভিন্ন 'অনিয়ম'-এর বিরুদ্ধে খবর করে আক্রান্ত হওয়া সাংবাদিকদের প্রার্থী করল বিজেপি। মঙ্গলবার বিজেপির চতুর্থ দফার প্রার্থী তালিকায় পূর্ব বর্ধমানের মেমারি কেন্দ্র থেকে সাংবাদিক মানব গুহের নাম ঘোষণা করা হল। এর আগে তারকেশ্বর থেকে সন্তু পান-কে টিকিট দিয়েছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার জন্য ২০২২ সালের অক্টোবরে সাংবাদিক মানব গুহকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। যা নিয়ে সোচ্চার হয়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে বেশ কিছু খবরের জন্য মানব গুহের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ।

বিজেপিতে এবার তিনজন সাংবাদিক-প্রার্থী

সন্তু, মানব গুহের মত সর্বভারতীয় সংবাদমাধ্যমে কাজ করা স্বপন দাশগুপ্ত-কে বিজেপি এবার দক্ষিণ কলকাতার রাসবিহারী আসন থেকে টিকিট দিয়েছে। স্বপন দাঁড়িয়েছেন তৃণমূলের বিধায়ক দেবাশীষ কুমারের বিরুদ্ধে।

তৃণমূল গড় হিসেবে পরিচিতে মেমারিতে মানবের সামনে রাসবিহারী হালদার

মেমারিতে মানব গুহ-কে লড়তে হবে তৃণমূলের রাসবিহারী হালদারকে। গত তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল এই কেন্দ্র থেকে জিতে আসছে। প্রতিবারের মত এবারও মেমারিতে বিদায়ি বিধায়ককে টিকিট না দিয়ে নতুন মুখকে দাঁড় করিয়েছে। এই আসনে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটের হারে ১০ শতাংশের ব্যবধান রয়েছে।

তৃণমূলে দুইজন সাংবাদিক-প্রার্থী

তৃণমূল এবার বিধানসভা নির্বাচনে দুই জন সাংবাদিক ও একজন মুখপাত্রকে প্রার্থী করেছে। বেলেঘাটা থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন কুণাল ঘোষ, খড়দহ থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংবাদিক দেবদ্বীপ পুরোহিত। এছাড়া দেবাংশু ভট্টাচার্য-কে চুঁচূড়া থেকে প্রার্থী করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BJP Candidate List: ময়নাগুড়িতে প্রার্থী বদল সহ ১৩ আসনে তালিকা ঘোষণা বিজেপির, চমক কলকাতায়
Adhir Chowdhury: ৩০ বছর পর বিধানসভার ময়দানে অধীর, বহরমপুরে ফিরতে মরিয়া 'ঘরের ছেলে'