বিজয় শীল হত্যায় ন্যায় বিচারের দাবি,কল্যাণী ১২ ঘণ্টার বনধ-থানায় বিক্ষোভ কর্মূসচি বিজেপির

Published : Nov 01, 2020, 11:36 PM ISTUpdated : Nov 02, 2020, 03:21 PM IST
বিজয় শীল হত্যায় ন্যায় বিচারের দাবি,কল্যাণী ১২ ঘণ্টার বনধ-থানায় বিক্ষোভ কর্মূসচি বিজেপির

সংক্ষিপ্ত

গয়েশপুরে গাছে বিজয়ের ঝুলন্ত দেহ উদ্ধার দলীয় কর্মী বিজয় শীল খুনের প্রতিবাদ সোমবার ১২ ঘণ্টা কল্যাণী বনধের ডাক বিজেপি আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া-গয়েশপুরে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে গর্জে উঠল বিজেপি নেতৃত্ব। শ্মশানের পাশে গাছের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজয় শীল খুনের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে সরব বিজেপি। 

আরও পড়ুন-ফের বিজেপিকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগে গয়েশপুরে উত্তেজনা

পুরুলিয়ায় লোকসভা ভোটের পর বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছিল। গয়েশপুরের বিজয় শীল খুনের ঘটনাকে পুরুলিয়ার ঘটনার সঙ্গে তুলনা করছে বিজেপি।প্রতিবাদে সোমবার, অর্থাৎ আজ ১২ ঘণ্টা বনধের জাক দিল গেরুয়া শিবির। শুধু তাই নয়, বিধানসভা ভোটের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বহুবার সরব হয়েছে বিজেপি। এবার গয়েশপুরের খুনের ঘটনায় ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন-আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ফরাসি প্রেসিডেন্ট, ইসলাম বিরোধী মন্তব্যে মুর্শিদাবাদের প্রদীপডাঙার ফতোয়া

জানাগেছে, গয়েশপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঁয়ত্রিশের বিজয় শীলের দেহ উদ্ধার হয়। গয়েশপুর শ্মশানের কাছে একটি গাছের মধ্যে রবিবার সকালে ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পান স্থানীয়রা। পেশায় রান্নার গ্যাস ডেলিভারির কাজ করতেন তিনি। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে বিজেপি।
  
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে