BJP: বিরোধীদের 'জ্ঞানেশ হঠাও' আন্দোলনের পাল্টা রাস্তায় বিজেপি! ২-৫ নভেম্বর রাজ্যে ঠাসা কর্মসূচি

Published : Oct 30, 2026, 05:58 PM IST

BJP Rally in Kolkata: বাম-কংগ্রেসের মিছিলের পাল্টা কলকাতায় বিজেপির মিছিল। আগামী ২ থেকে ৫ নভেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। কোথায় কী কর্মসূচি? জানুন বিস্তারিত।

PREV
18
জ্ঞানেশ হঠাও-এর পাল্টা পথে নামছে রাজ্য বিজেপি

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধীদের আন্দোলনের পাল্টা কর্মসূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ বিজেপি। কর্মসূচির নাম "গণতন্ত্র বাঁচাও, ভিড়তন্ত্র হঠাও"।

28
২ নভেম্বর থেকে শুরু, চলবে ৫ নভেম্বর পর্যন্ত

নভেম্বরের প্রথম সপ্তাহে রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হবে। অন্যান্য রাজ্যে ২১-২২ অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে। উৎসবের মরশুমের কারণে এ রাজ্যে দেরি হয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহে জেলায় জেলায় বৈঠক করে প্রস্তুতি সারা হয়েছে।

38
ছ’দফার কর্মসূচি

পাঁচটি সাংগঠনিক জ়োনে পাঁচটি বড় পদযাত্রা হবে। এর সঙ্গে থাকছে পাঁচ শহরে যুব জমায়েত, একাধিক সাংবাদিক বৈঠক, পত্রপত্রিকায় উত্তর সম্পাদকীয়, বিশিষ্ট নাগরিকদের সম্মেলন এবং সমাজমাধ্যমে লাগাতার প্রচার। বিজেপির লক্ষ্য "ভোটচুরি" তত্ত্বের মোকাবিলা।

48
কলকাতায় নেতৃত্বে নিতিন নবীন

২ নভেম্বর কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা। নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

58
হাওড়া, শিলিগুড়ি, কৃষ্ণনগর ও দুর্গাপুরেও পদযাত্রা

৩ নভেম্বর হাওড়ায় কাজিপাড়া মোড় থেকে হাওড়া ময়দান এবং শিলিগুড়িতে বাঘা যতীন ময়দান থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত মিছিল। ৪ নভেম্বর কৃষ্ণনগরে রাজবাড়ি মোড় থেকে পোস্ট অফিস মোড়। ৫ নভেম্বর দুর্গাপুরে ভিড়িঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত।

68
যুব মোর্চার "যুব জমায়েত"

২ নভেম্বর বর্ধমান ও খড়্গপুরে, ৩ নভেম্বর কলকাতায়, ৪ নভেম্বর মালদহে এবং ৫ নভেম্বর কল্যাণীতে। যুব মোর্চার রাজ্য সভাপতি অমিত সামন্ত জানিয়েছেন, প্রতিটি জমায়েতে প্রায় এক হাজার যুবক-যুবতীর উপস্থিতির পরিকল্পনা রয়েছে। এতে নবীন প্রজন্মের সঙ্গে আলাপচারিতার উপর জোর দেওয়া হবে।

78
কর্মসূচির দায়িত্বে কে কে?

গোটা জনসংযোগ অভিযান দেখভালের দায়িত্বে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সহ-সভাপতি প্রবাল রাহা। প্রবালের আহ্বান, ভারতপন্থী প্রত্যেক নাগরিক যেন রাস্তায় নামেন।

88
১১ থেকে ৩০ নভেম্বর ফের কর্মসূচি, পুরভোট ঘোষণা হলে সমান্তরালে প্রচার

বিজেপি সূত্রের খবর, ৫ নভেম্বর প্রথম দফা শেষ হওয়ার পর ১১ থেকে ৩০ নভেম্বর আবার একই ধরনের কর্মসূচি চলবে, যদিও খুঁটিনাটি চূড়ান্ত হয়নি। এর মধ্যে কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ ঘোষণা হলে ভোটপ্রচারের সঙ্গে সমান্তরালেই এই জনসংযোগ চলবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories