Malda Kali Puja : মালদায় বাজি বাজারের উদ্বোধন, প্রশাসনিক নির্দেশ মেনে গ্রিন বাজির আয়োজন

কালীপুজোর আগে মালদায় শুরু হল গ্রিন বাজি বাজার। সোমবার সন্ধ্যায় মালদা শহরের এগ্রিকালচার ফার্মের মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই বাজি বাজারের। মালদা জেলা প্রশাসনের নির্দেশনায় ।

Share this Video

কালীপুজোর আগে মালদায় শুরু হল গ্রিন বাজি বাজার। সোমবার সন্ধ্যায় মালদা শহরের এগ্রিকালচার ফার্মের মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই বাজি বাজারের। মালদা জেলা প্রশাসনের নির্দেশনায় এবং মালদা মার্চেন্টের ব্যবস্থাপনায় আয়োজিত বাজারের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা-সহ অন্যান্যরা। 

Related Video