Abhishek Vs Suvendu: শুভেন্দুর পুলিশকে তোপ অভিষেকের, পাল্টা 'সোডিয়াম পটাসিয়াম' খোঁচা মুখ্যমন্ত্রীর

Published : Oct 30, 2026, 03:53 PM IST

Suvendu Adhikari vs Abhishek Banerjee: পুলিশকে ঘিরে অভিষেকের মন্তব্যের পাল্টা জবাবে সোডিয়াম-পটাসিয়াম প্রসঙ্গ তুলে কটাক্ষ সিএম শুভেন্দু অধিকারীর। দুই নেতার বাকযুদ্ধ ঘিরে উত্তাল বাংলার রাজনীতি।

PREV
18
অভিষেক বনাম শুভেন্দু, ফের তুঙ্গে বাকযুদ্ধ

রাজ্য-রাজনীতিতে নতুন করে উত্তাপ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

28
বিতর্কের সূত্রপাত ইন্দ্রনীল সেনের গ্রেফতারি

দুর্গাপুজোর পাস দুর্নীতি কাণ্ডে গত বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এরপরই পুলিশ প্রশাসনকে নিশানা করেন অভিষেক।

38
পুলিশকে 'ওয়ার্নিং' অভিষেকের

অভিষেকের দাবি, যে পুলিশ অফিসাররা শুভেন্দুর অঙ্গুলিহেলনে চলছেন, তাঁদের সবাইকে তিনি সতর্ক করছেন। সরকার বদলালে কেউ ছাড় পাবেন না, প্রত্যেকের নাম চিহ্নিত করে রাখা আছে বলে হুঁশিয়ারি দেন তিনি।

48
পুলিশ সুপারকে সরাসরি নিশানা

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের নাম করে অভিষেক বলেন, মুখ্যমন্ত্রীকে খুশি করে ভালো পোস্টিংয়ের আশায় থাকলে দু’বছরে কী পরিণতি হয়, তিনি দেখবেন।

58
আপ্ত সহায়কের গ্রেফতারি নিয়ে অভিযোগ

অভিষেকের অভিযোগ, তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়কে মিথ্যে মামলায় আড়াই মাসেরও বেশি হেফাজতে রাখা হয়েছে। কয়েকজন পুলিশ অফিসারকে এর বিনিময়ে পুরস্কারের প্রলোভন দেখানো হচ্ছে বলেও দাবি তাঁর।

68
মুখ্যমন্ত্রীকে 'ঘুষখোর' বলে আক্রমণ অভিষেকের

বিধানচন্দ্র রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মুখ্যমন্ত্রীদের উল্লেখ করে অভিষেকের কটাক্ষ, ২০২৬-এ সেই চেয়ারে এমন একজন বসেছেন, যাঁকে টিভির সামনে ঘুষ নিতে দেখা গিয়েছে। এটা বাংলার দুর্ভাগ্য ও লজ্জা বলে মন্তব্য তাঁর। সরকারকে "অন্তর্বর্তী" বলেও খোঁচা দেন তিনি।

78
শুভেন্দুর পাল্টা, 'সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা'

শুক্রবার মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, অতিরিক্ত আতঙ্ক ও প্যানিকে অভিষেকের "সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা" হয়েছে। তাঁর দাবি, অভিষেকের যে পিএ টাকা তোলার কাজ করতেন, তিনি জেরায় সব বলে দিয়েছেন। ডায়মন্ড হারবার পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানান শুভেন্দু।

88
'চিকিৎসায় নিউ ইয়র্ক যেতে চাইলে NOC দেব'

আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক চিকিৎসার জন্য নিউ ইয়র্ক যেতে চাইলে সরকার দ্রুত এনওসি করে দেবে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিষেকের তরফে পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories