
হাওড়া দক্ষিণ দু’নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি আদিত্য সামন্তের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে কুকর্ম করার অভিযোগ। এই মহিলা আরও দাবি করেছেন, নিজের ব্যবসার জন্য তাঁর কাছ থেকে দু’লক্ষ টাকা, সোনার গয়না নিয়েছিলেন আদিত্য।
হাওড়া দক্ষিণ দু’নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি আদিত্য সামন্তের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে কুকর্ম করার অভিযোগ। এই মহিলা আরও দাবি করেছেন, নিজের ব্যবসার জন্য তাঁর কাছ থেকে দু’লক্ষ টাকা, সোনার গয়না নিয়েছিলেন আদিত্য। তিনি এখন সেসব ফেরত দিচ্ছেন না। তিনি আর সম্পর্ক রাখতে চাইছেন না। রাস্তায় দেখা হলে হুমকি দিচ্ছেন। থানায় অভিযোগ দায়ের করেছেন এই মহিলা।