
Agnimitra On Mamata: আর মাস চারেক ও বাকি নেই বঙ্গ বিধানসভা নির্বাচনের। বাংলায় ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী তরজা। এবার মমতা বনাম অগ্নিমিত্রা দ্বন্ধে উত্তপ্ত আসানসোল। অগ্নিমিত্রার পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে বাধা তৃণমূলের- গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ। পাল্টা অগ্নিমিত্রার 'মমতা হায় হায়' স্লোগান।
ফের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের নিমচা এলাকায় নিজের জন সংযোগে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, এলাকাটি রানীগঞ্জ থানার আওতায় পড়ে। অগ্নিমিত্রার সোশ্যাল মিডিয়ার পেজ থেকে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। অগ্নিমিত্রাও পাল্টা মমতা বন্দোপাধ্যায় হায় হায় আওয়াজ তোলেন অগ্নিমিত্রা ও বিজেপি সমর্থকরা। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)
এরপর নিজের কর্মসূচি সেড়ে এলাকা ছাড়েন তিনি। অগ্নিমিত্রার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে বাধা দিচ্ছে। অগ্নিমিত্রার হুঁশিয়ারি তৃণমূলের গুন্ডারা গো ব্যাক বললেই অগ্নিমিত্রা পিছিয়ে যাবে না। বিক্ষোভকারীদের দাবি SIR নিয়ে হয়রানি হচ্ছে সাধারণ মানুষ। এর জন্য দায়ী বিজেপি। অগ্নিমিত্রা এলাকায় শান্তি বিঘ্নিত করতে এসেছিলেন তাই প্রতিবাদ জানানো হয়েছে।
অন্যদিকে, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে সোমবারই দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪টে নাগাদ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে কমিশনের অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।
এদিন এসআইআর (SIR) ইস্যুতে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন যে, ''সীমা খন্না কে? নির্বাচন কমিশনের কেউ নয়। বিজেপির আইটি সেলের লোক। তিনি ৫৮ লক্ষকে বাদ দিয়েছেন। তবুও নির্বাচন কমিশন কোনও প্রশ্ন করেনি।'' তিনি আরও বলেন যে, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করে চলে এসেছি। তিনি আমাদের অপমান করেছেন। অসমন্মানজনক কথা বলেছেন।'' নির্বাচন সদন থেকে বেরিয়ে সাফ জবাব মমতার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.