Kolkata Weather Update: বৃষ্টিতে ভাসছে কলকাতা, এখনও কাটেনি দুর্যোগ! বর্ষার খেলা আরও বাকি আছে

Published : Jul 14, 2026, 10:44 AM IST

Kolkata Weather Update: বর্ষার ভারী বৃষ্টিতে কলকাতা নাজেহাল, শহরের একাধিক অংশে জল জমেছে। আলিপুর আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

PREV
17
বৃষ্টিতে নাজেহাল মহানগর

Kolkata Weather Update: বর্ষার বৃষ্টিতে নাজেহাল মহানগরে। কোথাও জমা জল তো কোথাও পানীয় জলের সঙ্কট। এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গতকাল থেকে কলকাতার একাধিক অংশে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হওয়ায় এই সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে।

27
হাওয়া অফিসের পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে মঙ্গলবার থেকে আগামী ২৪ ঘণ্টাও তিলোত্তমার আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বৃষ্টির খতিয়ান গত ২৪ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভালো পরিমাণে বৃষ্টিপাত হয়েছে।

37
বৃষ্টিপাতের রেকর্ড

আবহাওয়া দফতরের পরিমাপ অনুযায়ী, গত ১৩ জুলাই সকাল ০৬:৩০ থেকে আজ ১৪ জুলাই সকাল ০৬:৩০ পর্যন্ত শহরে মোট ৫৫.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ০৮:৩০ টা পর্যন্ত বৃষ্টিপাতের এই একই ধারা বজায় ছিল।

47
সামগ্রিকভাবে আবহাওয়া বেশ আরামদায়ক

আজ বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। ফলে বৃষ্টি না হলে বা আর্দ্রতা বেশি থাকলে গুমোট ভাব অনুভূত হতে পারে। তবে দফায় দফায় বৃষ্টির কারণে সামগ্রিকভাবে আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

57
আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটছে না

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০° সেলসিয়াস ও ২৫° সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। আর্দ্রতার অস্বস্তি তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটছে না।

67
তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচে নেমেছে

তাপমাত্রার পারদ বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচে নেমেছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৪° সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৪° কম। অন্যদিকে, রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯° নিচে।

77
ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিকে আজ মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলায় চলবে মাঝারি বৃষ্টিপাত। আজ মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টির জেরে আছে ভূমিধসের সম্ভাবনা। তেমনই নদির জলস্তর বিপদসীমা অতিক্রম করতে পারে আজ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories