BJP-র ভোট রণকৌশলে সম্পূর্ণ বদলই ক্ষমতার অলিন্দে নিয়ে যাবে? নাকি ২টি কারণে বাজিমাৎ করবে TMC

Published : May 01, 2026, 11:57 AM IST

BJP STRATEGY: বিজেপি কি এবার প্রধান বিরোধী দল থেকে শাসক দলে পরিণত হতে পারবে? গেরুয়া শিবিরের ওপর মহল থেকে শুরু করে এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে ঘাসফুল স্তর পর্যন্ত। পাশাপাশি আলোচনা শুরু হয়েছে বিজেপির কোন নির্বাচনী কৌশল কাজে আসতে পারে আর কোনটা নয়। 

PREV
110
ভোটের বঙ্গ

ভোট শেষ। বাক্সবন্দি ইভিএম। রাজ্যের শাসক ও বিরোধী দল- তৃণমূল কংগ্রেস আর বিজেপির সঙ্গে ভোট নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে বামফ্রন্ট, কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলি। এই অবস্থায় শুরু হয়েছে তার হাতে থাকবে আগামী পাঁচ বছর কার হাতে থাকবে বঙ্গের শাসন ভার।

210
বিজেপিতে আলোচনা

গেরুয়া শিবির সূত্রের খবর, বিজেপিতে ইতিমধ্যেই আলোচনা বিজেপির কোন কোন ভোট কৌশল কাজ করতে পারে আর কোনগুলি নয়। তাতে বেশ কয়েকটি জিনিস সামনে এসেছে। সেগুলি হলঃ

310
আক্রমণের সুর পরিবর্তন

গত বিধানসভা ভোটে বিজেপির নেতামন্ত্রীরা সরসারি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। মোদীর 'দিদি , ও দিদি' মন্তব্য নিয়ে কটাক্ষ করেছিলেন অনেকেই। এবার মমতাকে সরাসরি আক্রমণ না করে বিজেপি তৃণমূলের দুর্নীতি আর বেআইনি কাজগুলিকেই তুলে ধরেছিল।

410
বিজেপির আক্রমণের তালিকা

রাজ্যের নারী নির্যাতন, শিক্ষকদের চাকরি চলে যাওয়া,তৃণমূলের আমলের দুর্নীতি- এজাতীয় বিষয়গুলিকেই এবার হাতিয়ার করেছিল বিজেপি। আর সেই কারণে ব্যক্তি মমতা বা ব্যক্তি অভিষেককে সরসারি আক্রমণ করতে শোনা যায়নি মোদী-শাহদের।

510
দলীয় বিকেন্দ্রীকরণ

এবার বিজেপি শুধুমাত্র ওপরতলার নেতাদের ওপর ভরসা করে নির্বাচনে লড়াই করেনি। প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা প্রথম থেকেই করেছিল। যদিও দুই একটি ক্ষেত্রে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল কিন্তু তারপরেও নির্বাচনে মোটের ওপর ঐক্যবদ্ধ লড়াই করেছিল বিজেপি। যা নির্বাচনে অনেকটাই এগিয়ে দিয়েছে বিজেপিকে।

610
ভোটব্যাঙ্ক সংহতি

উত্তর ও দক্ষিণবঙ্গে মতুয়া, রাজবংশী, আদিবাসী এলাকার ভোটারদের পাশে পাওযার জন্য বিজেপি সুনির্দিষ্ট কৌশল নিয়েছিল। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা রণকৌশল তৈরি করেছিল। সেগুলি কাজ করতে পারে বলেও আশা বিজেপির।

710
সরকারি কর্মীদের মন জয়

বিজেপির একটি বড় অংশের দাবি বিজেপির নির্বাচনী ইস্তেহারে সপ্তম বেতন কমিশন আর ডিএ নিয়ে বড় ঘোষণা রয়েছে। ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যেই বিজেপি রাজ্যে সপ্তম বেতন কমিশন লাগু করবে- জানিয়েছিল। তাতে সরকারি কর্মীদের মন জয় করতে পারে বিজেপি। তেমনই অনুমান গেরুয়া শিবিরে।

810
আর্থিক প্রতিশ্রুতি

লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিল। মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যা মহিলাদের মন জয় করতে পারে বলেও মনে করেছে গেরুয়া শিবির।

910
দুর্বলতা বিজেপির

তবে এতো কিছুর মধ্যেও বিজেপি দুটি দুর্বলতা রয়েছে।

প্রথমটি হল মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী

বিজেপি গোটা নির্বাচনী প্রচারেই নরেন্দ্র মোদী-অমিত শাহের ওপর ভর করে থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করেনি। অন্যদিকে তৃণমূল মমতার কাঁধে ভর করেই লড়াই করেছে। যা তৃণমূলের অ্যাডভান্টেজ।

1010
দ্বিতীয়

তৃণমূলের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যের জন্য চালু রয়েছে। সুগুলির সুবিধে ইতিমধ্যেই মানুষ পেতে শুরু করেছে। আর সুবিধেভোগীরা এখনই তার থেকে মুখ ফিরিয়ে বিজেপিতে যাবে কিনা সেটাই এখন দেখার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories