Bratya Basu Net Worth: নেতা হওয়ার আগে ছিল কয়েক লক্ষ, এখন কয়েক কোটি টাকার মালিক ব্রাত্য বসু, জানুন কত সম্পত্তি আছে শিক্ষামন্ত্রীর

Published : Apr 11, 2026, 04:55 PM ISTUpdated : Apr 11, 2026, 04:56 PM IST

Bratya Basu Net Worth: টানা চারবার দমদম কেন্দ্র থেকে বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু-কে প্রার্থী করেছে তৃণমূল। তিনবারের বিধায়ক-মন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির বিস্তারিত তুলে ধরেছেন। দেখুন ব্রাত্য-কথা।

PREV
113
ব্রাত্য বিবরণী

টানা চারবার দমদম কেন্দ্র থেকে বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু-কে প্রার্থী করেছে তৃণমূল। তিনবারের বিধায়ক-মন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির বিস্তারিত তুলে ধরেছেন। দেখুন ব্রাত্য-কথা।

213
ব্রাত্য-জনের কথা: প্রার্থী পরিচিতি

এখনও পর্যন্ত ভোটের ময়দানে অপরাজিত। তৃণমূলের প্রার্থী ব্রাত্য বসু এবার ৫৬ বছর বয়েসে ভোটে লড়ছেন। এটি তাঁর চতুর্থবারের লড়াই।

313
দমদমে এবার ব্রাত্য বসুর প্রতিপক্ষরা

ব্রাত্য বসুর বিরুদ্ধে এবার দমদমে বিজেপি প্রার্থী করেছে অরিজিৎ বক্সি -কে। সেখানে সিপিএমের হয়ে লড়বেন তরুণ নেতা ময়ূখ বিশ্বাস। অন্যদিকে, সুস্মিতা বিশ্বাস দাঁড়িয়েছেন কংগ্রেসের টিকিটে। গতবার এই কেন্দ্রে ব্রাত্য প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র বিমল শঙ্কর নন্দ (৩৩ শতাংশ)-কে প্রায় সাড়ে ২৬ হাজার ভোটে হারিয়েছিলেন। সেখানে সিপিএমের প্রার্থী পলাশ দাস সাড়ে ১৬ শতাংশ ভোট পেয়েছিলেন।

413
হাতে নগদ অর্থ

নির্বাচনী হলফনামা অনুযায়ী, ব্রাত্য বসুর কাছে বর্তমানে নগদ রয়েছে প্রায় ৪০ হাজার টাকা। তাঁর স্ত্রী পৌলমী বসুর কাছে রয়েছে প্রায় ৩০ হাজার টাকা নগদ।

513
ব্যাঙ্কে জমা টাকা

ব্রাত্য বসুর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে প্রায় ৩ কোটির কিছু বেশি টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে প্রায় ১ কোটির বেশি অর্থ।

613
গাড়ির তথ্য

একসময় একটি মাহিন্দ্রা জিপের মালিক ছিলেন ব্রাত্য বসু। তবে বর্তমানে তাঁর নামে কোনও ব্যক্তিগত গাড়ি নেই।

713
সোনার গয়না

ব্রাত্য বসুর কাছে রয়েছে প্রায় ১০০ গ্রাম সোনার গয়না, যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকার বেশি। তাঁর স্ত্রীর কাছে রয়েছে প্রায় ৩৮০ গ্রাম সোনা, যার মূল্য প্রায় ৫৮ লক্ষ টাকার কাছাকাছি।

813
অস্থাবর সম্পত্তি

জমানো টাকা, বিনিয়োগ ও গয়না মিলিয়ে ব্রাত্য বসুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটির বেশি। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তিও ২ কোটির বেশি।

913
বাড়ি ও জমিজমা

ব্রাত্য বা তাঁর স্ত্রীর নামে কোনও কৃষিজমি বা অকৃষিজমি নেই। তবে লেক টাউনে একটি প্রায় ২৫০০ স্কোয়ারফুটের বাড়ি রয়েছে, যা পারিবারিক সূত্রে পাওয়া। এর বর্তমান বাজারমূল্য প্রায় ১.২৫ কোটি টাকা।

1013
ব্রাত্য বসুর মোট সম্পত্তি

স্থাবর ও অস্থাবর মিলিয়ে ব্রাত্য বসু ও তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটিরও বেশি।

1113
রাজনীতিতে নামার পর লাফিয়ে লাফিয়ে সম্পত্তির বৃদ্ধি

২০১১ সালে প্রথম ভোটে দাঁড়ানোর সময় তাঁর সম্পত্তি ছিল প্রায় ৭৩ লক্ষ টাকা। পরবর্তী নির্বাচনে ধীরে ধীরে তা বেড়ে বর্তমানে কয়েক কোটিতে পৌঁছেছে।

1213
শিক্ষাগত যোগ্যতা

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ব্রাত্য বসু।

1313
আইনি তথ্য

হলফনামা অনুযায়ী, ব্রাত্য বসুর নামে বর্তমানে কোনও ফৌজদারি মামলা নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories