Hooghly News : পুজো মিটতেই শুরু বুলডোজার অ্যাকশন, হুগলি স্টেশনে রাতে ভাঙা হল অবৈধ নির্মাণ

Hooghly News : পুজো মিটতেই শুরু বুলডোজার অ্যাকশন, হুগলি স্টেশনে রাতে ভাঙা হল অবৈধ নির্মাণ

Published : Oct 28, 2026, 07:58 PM IST

Hooghly: হুগলি স্টেশন চত্বরে রেলের জমি দখলমুক্ত করতে বুলডোজার চালাল রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় রেলের জমিতে তৈরি একাধিক নির্মাণ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন বেশ কয়েকটি পরিবার।

Hooghly: হুগলি স্টেশন চত্বরে রেলের জমি দখলমুক্ত করতে বুলডোজার চালাল রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় রেলের জমিতে তৈরি একাধিক নির্মাণ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন বেশ কয়েকটি পরিবার। পাশাপাশি, অনেকে সেখানে দোকানপাট খুলে ব্যবসাও চালাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, উচ্ছেদ অভিযানের দু’দিন আগে রেলের তরফে নোটিস দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার রাতে শুরু হয় উচ্ছেদ অভিযান। আচমকা এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এর আগে পুজোর মুখে ব্যান্ডেল স্টেশন চত্বর এবং স্টেশন রোডের পাশে রেলের জমি থেকে দখলদারদের সরাতে বুলডোজার চালানো হয়েছিল। পুজো মিটতেই এবার হুগলি স্টেশন এলাকায় শুরু হল একই ধরনের অভিযান। রেলের জমি দখলমুক্ত করার এই অভিযান ঘিরে এখন চর্চা শুরু হয়েছে এলাকায়। উচ্ছেদের জেরে বাসিন্দা ও ব্যবসায়ীদের কী পরিস্থিতির মুখে পড়তে হল? দেখুন এই প্রতিবেদনে অভিযানের বিস্তারিত ছবি।

11:05Abhishek Banerjee Latest Update: ৪ ঘণ্টা পর থানা থেকে বেরোতেই ফের ‘চোর’ স্লোগান! অভিষেককে ঘিরে ধুন্ধুমার কাণ্ড
06:51Agnimitra Paul: রাজ্যে এবার হচ্ছে স্ট্রিট ফুড হাব, হকারদের পুর্নাবসনে বড় উদ্যোগ
06:26BJP Inner Clash News: তৃণমূল ছেড়ে আসা নেতার হাতেই উপপ্রধানের পদ! নাম ঘোষণা হতেই বিজেপির অন্দরে ধুন্ধুমার
04:56Abhishek Banerjee Latest News: অভিষেক থানায় ঢুকতেই ‘চোর’ স্লোগান! গিরিশ পার্কে বিজেপি-তৃণমূলের তুমুল সংঘর্ষ
10:36Cyclone Akwan: ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় আকভান, তুমুল বৃষ্টি পুরীতে
04:34আর ভিক্ষা করতে হবে না! বৃহন্নলাদের জন্য বড় সুখবর, কী বললেন অগ্নিমিত্রা?
04:10ক্ষমতায় থাকাকালীনও তো ওকে ঘেরাও করত, মহুয়াকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
09:05Hooghly News: সরকারি জমি দখল করে গেট-পাঁচিল! মগরায় বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন
09:14Madan Mitra On CM Suvendu: ‘শুভেন্দু বাবুর বদনাম করার চেষ্টা চলছে’! হঠাৎ এমন কথা কেন মদনের মুখে
05:44বাঁশ কেন ঝাড়ে! বামেদের ঠুকে জোটের আগুনে কেরোসিন ঢাললেন কুণাল ঘোষ
Read more