Census 2026: ১ আগস্ট থেকে শুরু জনগণনা ২০২৬! পশ্চিমবঙ্গে ১৫ দিনের বিশেষ সুযোগ, জানুন কী করতে হবে

Published : Jun 16, 2026, 05:31 PM IST

Census 2026: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের জনগণনার অংশ হিসেবে ১ আগস্ট থেকে ১৫ দিনের জন্য স্ব-গণনার সুযোগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নাগরিকরা নিজেরাই নির্ধারিত পদ্ধতিতে তথ্য জমা দিতে পারবেন, এরপর শুরু হবে পরবর্তী গণনা পর্ব। 

PREV
110
পশ্চিমবঙ্গে জনগণনা

আগামী ১ অগস্ট থেকে রাজ্য শুরু হচ্ছে জনগণনা। দুটি বিকল্প পদ্ধতিতে মাত্র ৪৫ দিনের মধ্যেই জনগণনার সব তথ্য পৌঁছে যাবে সরকারের কাছে। এবার জনগণনার বিশেষত্ব হল এবারই প্রথম অনলাইনে নাগরিকরা নিজেদের তথ্য নিজেরাই জমা দিতে পারবে।

210
১৫ দিন স্ব-গণনা

১ অগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা। প্রথম ১৫ দিন অর্থাৎ ১৫ অগস্ট পর্যন্ত ধার্য করা হয়েছে স্বগণনার জন্য। অর্থাৎ এই সময় জনগণা কর্মী আপনার বাড়িতে আসার আগেই আপনি নিজের তথ্য নিজেই জমা করতে পারেন। ১৫ অগস্টের পরই জনগণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন।

310
অনলাইনে জনগণনার ফর্ম ফিলআপ

ভোটার তালিকার নিবিড় সংশোধনের মতই এক্ষেত্রেও কোনও নাগরিক অনলাইনেই এনুমারেশ ফর্ম জমা দিতে পারবেন। জনগণনার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে তথ্য দেওয়া যাবে।

410
ফর্ম পুরণের নিয়ম

অন্নপূর্ণা যোজনার মতই বাড়ির প্রধান কর্তাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের ফর্ম পুরণ করতে হবে। একটি পরিবার একটি ফর্মই পুরণ করতে পারবে। কারণ একটি পরিবারের জন্য একটি মোবাইল নম্বর ব্যাবহার করার নিয়ম বেঁধে দেওয়া হয়েছএ।

510
মোবাইল নম্বর গুরুত্বপূর্ণ

জনগণনার ক্ষেত্রে আপনি যে মোবাইল নম্বরটি দেবেন সেটি আর পরিবর্তন করার তেমন সুযোগ থাকে না। তাই সঠিক মোবাইল নম্বর দেওয়া জরুরি।

610
জনগণনার অফলাইন ফর্ম ফিলআপ

অগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত জনগণনার অনলাইন ফর্ম ফিলআপ করা যাবে। তারপর অর্থাৎ ১৬ অগস্ট থেকে শুরু হবে অফলাইন তথ্য সংগ্রহ। এই ক্ষেত্রে গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের থেকে তথ্য সংগ্রহ করবেন।

710
১৪ সেপ্টেম্বর পর্যন্ত কাজ চলবে

নবান্ন সূত্রে খবর, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম পূরণের কাজ। আধিকারিকেরা বাড়িতে গিয়ে অনলাইনে জমা দেওয়া ব্যক্তিদের তথ্যও যাচাই করবেন।

810
জনগণনার কাজ

এপ্রিল মাসেই দেশের একাধিক রাজ্যে জনগণনার কাজ শুরু হয়েছে। অধিকাংশ রাজ্যেই অনলাইনে এনুমারেশ ফর্মজমা করার কাজ শেষ হয়েছে। দিল্লি, গোয়া, কর্নাটক, ওড়িশা, সিকিম, মিজ়োরাম, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ছত্তীসগঢ়, চণ্ডীগড়, বিহার, তেলঙ্গানা, পঞ্জাব, মহারাষ্ট্র এবং মেঘালয়-সহ কেন্দ্রশাসিত অঞ্চলে স্ব-গণনা শেষ হয়েছে।

910
বাংলা পিছিয়ে থাকার কারণ

পূর্বতন তৃণমূল সরকার জনগণনার কাজ করতে অনীহা প্রকাশ করেছিল। বিধানসভা ভোটের কথা বলে জনগণনার কাজ পিছিয়ে দিতে চেয়েছিল। আর সেই কারণেই পশ্চিমবঙ্গে দেরিতে শুরু হয়েছে জনগণনার কাজ। পশ্চিমবঙ্গের পরে অসম আর ত্রিপুরায় এই কাজ হবে।

1010
জনগণনা

প্রত্যেক ১০ বছর অন্তর দেশে জনগণনা হয়। ২০১১ সালে শেষ জনগণনা হয়েছিল। ২০২১ সালে হওয়ার কথা। কিন্তু কোভিড মহামারির কারণে হয়নি। এ বার প্রায় ১৩৫ কোটি মানুষের তথ্য সংগ্রহ করা হবে। ওই কাজে যুক্ত থাকবেন ৩০ লক্ষেরও বেশি গণনাকারী ও সুপারভাইজ়ার। তাঁদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলশিক্ষক, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারী, স্থানীয় প্রশাসনের কর্মীদের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories