Abhishek Banerjee News: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরার পর এবার অভিষেকের কাছ থেকে আরও নথি চেয়ে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কী বলছে ইডি? জানুন আরও বিশদে।। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পরতে পরতে রহস্য। সেই রহস্যের জাল গোটাতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আরও নথি চেয়ে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সোমবার সাড়ে ১১ ঘন্টা সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হলেও সব প্রশ্নের জবাব তিনি ঠিকমতো দেননি বলে সূত্রের খবর। আর তাইতো আরও নথি চাইতে ফের অভিষেককে তলব করা হতে পারে বা নথি চেয়ে পাঠানো হতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
25
ইডির ডাকে সাড়া অভিষেকের
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিন বেলা ১১টা নাগাদ তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তিনি ১০টা ১৫ মিনিটে তাঁর কালীঘাটের বাড়ি থেকে বের হন। ১১টার কিছু আগেই পৌঁছে যান ইডির অফিসে। তবে এবার অভিষেকের জন্য সিজিও কমপ্লেক্সে বাড়তি কোনও নিরাপত্তা ছিলো না। কোনও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। আগে অভিষেক সিজিও কমপ্লেক্সে গেলে সেখানে বরাবরই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হতো। এবার আর তা করা হয়নি।
35
কেন অভিষেককে তলব?
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করা হয় ইডির অফিসে। ওডিওকে জনৈক কাকু-র গলায় শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও হিসেবেই অভিষেককে তলব করে ইডি। সূত্রের খবর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার তছরুপ হয়েছে। সেই মামলাতেই তলব করা হয়েছে।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত দীর্ঘ দিন ধরেই করছে ইডি। এর আগে সিবিআই-এর তদন্তে যে অডিয়ো উঠে এসেছিল, তাতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। চাকরি বিক্রি করে সেই টাকা অভিষেককে পাঠানোর কথা শোনা গিয়েছে সেই অডিয়োয়।
55
চার্জশিটে কী উল্লেখ
চার্জশিটেও তা উল্লেখ করে সিবিআই। এই অডিয়োর প্রেক্ষিতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করা হয়েছিল। সিবিআই-এর চার্জশিটের সেই অডিয়োকে তদন্তের আওতায় আনতে চায় ইডি। এ ছাড়া, অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ড্স’-এর আর্থিক লেনদেন ই়ডি-র নজরে ছিল। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হতে পারে ডায়মন্ড হারবারের সাংসদকে। তা নিয়ে এর আগেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে অভিষেককে।