শনিবার সকাল ১০টা থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল জনগণনার কাজ। নবান্নে বসেই অনলাইনে ৩৩টি প্রশ্নের উত্তর দিয়ে ‘স্ব-শুমারি’ সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তার মাধ্যমেই রাজ্যে জনগণনার সূচনা করেন তিনি।
29
শুভেন্দু অধিকারীর বার্তা
শুভেন্দু অধিকারী বলেন, 'এ বারের জনগণনায়দু’টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ১০০ শতাংশ ডিজিটাল জনগণনা হচ্ছে। সেলফ এনুমারেশন অর্থাৎ স্ব-শুমারি হচ্ছে প্রথম বার।' তিনি এই কাজে জনগণনাকর্মীদের সহযোগিতা করারও আবেদন জানিয়েছেন। রাজ্যবাসীকে ‘স্ব-শুমারি’র সুবিধা গ্রহণ করতে বলেছেন।
39
এবারের জনগণনার দুই বৈশিষ্ট্য
মুখ্যমন্ত্রী জানান, এবারের জনগণনায় দু’টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ— সম্পূর্ণ ১০০ শতাংশ ডিজিটাল পদ্ধতিতে এই কাজ হচ্ছে, আর এই প্রথমবার চালু হয়েছে সেলফ এনুমারেশন বা স্ব-শুমারি।
১ থেকে ১৫ অগস্টের মধ্যে পরিবারের সদস্যদের তথ্য অনলাইনে জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন গণনাকর্মীরা।
59
তথ্যের নিরাপত্তা নিয়ে আশ্বাস
রাজ্যবাসীর দেওয়া তথ্য সম্পূর্ণ গোপন ও আইনগতভাবে সুরক্ষিত থাকবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, একমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের কাজেই এই তথ্য ব্যবহার হবে, ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহারের কোনও সুযোগ নেই। শুভেন্দু অধিকারী বলেন,'রাজ্যবাসীর দেওয়া তথ্য গোপন এবং আইনগত ভাবে সুরক্ষিত থাকবে। একমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা এবং উন্নয়নের জন্য তা ব্যবহার করা হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহারের সুযোগ নেই।'
69
ডিজিটাল পদ্ধতিতে বাড়তি সুবিধা
গণনাকারীদের জন্য বিশেষ মোবাইল অ্যাপের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে সংগৃহীত তথ্য সরাসরি চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে। এতে তথ্য সংগ্রহের কাজ আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে বলে দাবি প্রশাসনের।
79
এবারই প্রথম জাতিভিত্তিক তথ্য সংগ্রহ
এই প্রথমবার জনগণনায় জাতিভিত্তিক তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এর ফলে সাধারণ মানুষ জাতিগত সুবিধা পাবেন এবং আলাদা করে লাইনে দাঁড়াতে হবে না, কারণ জাতিগত তথ্যের স্থায়ী পরিসংখ্যান তৈরি হয়ে যাবে।
89
এসআইআর তালিকা নিয়ে প্রশ্নের জবাব
যাঁদের নাম এসআইআর তালিকায় বিবেচনাধীন, তাঁরা স্ব-শুমারি করতে পারবেন কি না— এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, এই নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। রাজ্যে প্রায় ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল বলে জানান তিনি।
99
অনুপ্রবেশকারী ও শরণার্থী প্রসঙ্গে অবস্থান স্পষ্ট
মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে আসা মানুষদের মধ্যে দু’ধরনের রয়েছেন— অনুপ্রবেশকারী ও শরণার্থী। অবৈধ অনুপ্রবেশকারীদের সতর্কতার সঙ্গে যাচাই করে ফেরত পাঠানো হবে, তবে সিএএ-র আওতায় পড়া হিন্দু, শিখ, জৈন, পারসিদের শরণার্থী হিসেবে গণ্য করা হবে এবং তাঁদের বিরুদ্ধে কোনও মামলা বা পুলিশি হয়রানি হবে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.