MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Census 2026: এবার জনগণনায় অনলাইনে দিতে হবে ৩৪টি প্রশ্নের উত্তর, না দিলে কী হবে? জানুন এক ক্লিকে

Census 2026: এবার জনগণনায় অনলাইনে দিতে হবে ৩৪টি প্রশ্নের উত্তর, না দিলে কী হবে? জানুন এক ক্লিকে

Census 2026: ১ আগস্ট থেকে শুরু দেশের প্রথম ডিজিটাল জনগণনা। বাড়ির সঙ্গে হাঁড়ি, গাড়ি, ইন্টারনেট থেকে শৌচালয়ের তথ্যও দিতে হবে। কীভাবে করবেন স্ব-শুমার, জেনে নিন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 30 2026, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
১ আগস্ট থেকেই শুরু বড় বদল
Image Credit : AI

১ আগস্ট থেকেই শুরু বড় বদল

আগামী ১ আগস্ট, শনিবার থেকে শুরু হচ্ছে দেশের জনগণনার প্রথম ধাপ। এবারই প্রথমবার চালু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘সেল্ফ এনুমারেশন’ বা স্ব-শুমার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বাড়ির সঙ্গে এবার হাঁড়ি গণনাও
Image Credit : AI

বাড়ির সঙ্গে এবার হাঁড়ি গণনাও

শুধু বাড়ি নয়, একই ছাদের নিচে ক’টি পৃথক সংসার আছে অর্থাৎ ‘হাঁড়ি’ ক’টি, তাও জানাতে হবে এবারের জনগণনায়। যেমন এক বাড়িতে ভাইদের বা বাবা-মা ও ছেলের সংসার আলাদা হলে, তা আলাদা পরিবার হিসেবেই গণ্য হবে।

Related Articles

Related image1
Mamata vs Ritabrata: TMCP-র প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের মমতা-ঋতব্রত সংঘাত, মেয়ো রোড নিয়ে দড়ি টানাটানি শুরু
Related image2
Ration Card: এই ১০টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে ফ্রি রেশন, জেনে নিন রেশন কার্ডের নতুন নিয়ম
310
রেডিও-টিভি থেকে সাইকেল, বাদ যাচ্ছে না কিছুই
Image Credit : GEMINI

রেডিও-টিভি থেকে সাইকেল, বাদ যাচ্ছে না কিছুই

বাড়িতে রেডিও, টিভি, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, সাইকেল বা মোটরবাইক— সবকিছুরই হিসেব জানাতে হবে এবার জনসুমারিতে। সঙ্গে গ্যাস সংযোগ, বিদ্যুৎ ও পাকা শৌচালয়ের তথ্যও লাগবে।

410
অনলাইনে ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে
Image Credit : gemini

অনলাইনে ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে

নাগরিকদের se.census.gov.in পোর্টালে লগ ইন করে সাতটি ধাপে ফর্ম পূরণ করতে হবে। সবমিলিয়ে ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। গৃহকর্তা বা গৃহকত্রীর নাম, মোবাইল নম্বর, ঠিকানা, পিনকোড থেকে শুরু করে খুঁটিনাটি সব তথ্য দিতে হবে।

510
কী কী বিষয়ে প্রশ্ন থাকবে?
Image Credit : gemini

কী কী বিষয়ে প্রশ্ন থাকবে?

অনলাইন ফর্মে মোট ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে থাকবে—

  • বাড়ির ধরন ও মালিকানার তথ্য
  • পরিবারের সদস্যদের তথ্য
  • পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা
  • রান্নার জ্বালানি
  • ইন্টারনেট ও যোগাযোগের সুবিধা
  • যানবাহন ও অন্যান্য গৃহস্থালি সুবিধা
  • অন্যান্য মৌলিক পারিবারিক তথ্য
610
প্রশ্নের উত্তর না দিলে কী হবে?
Image Credit : Getty

প্রশ্নের উত্তর না দিলে কী হবে?

  • শুধু অনলাইন ফর্ম না ভরার জন্য কোনও শাস্তি বা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। স্ব-গণনা একটি অতিরিক্ত সুবিধা, যা নাগরিকদের সুবিধার জন্য চালু করা হয়েছে। এটি বাধ্যতামূলক নয়।
  • যদি আপনি অনলাইনে তথ্য না দেন, তাহলে পরে জনগণনার কর্মীরা (Enumerator) বাড়িতে গিয়ে একই তথ্য সংগ্রহ করবেন। প্রয়োজনে তাঁরাই তথ্য পূরণে সাহায্যও করবেন।
  • যারা অনলাইনে তথ্য জমা দেবেন, তাঁদের একটি Self-Enumeration (SE) ID দেওয়া হবে। বাড়িতে গণনাকর্মী এলে সেই SE ID দেখালেই তিনি তথ্য যাচাই করে নেবেন
710
জমা দিলেই মিলবে বিশেষ আইডি
Image Credit : Getty

জমা দিলেই মিলবে বিশেষ আইডি

ফর্ম পূরণের পর অষ্টম ধাপে ‘ফাইনাল সাবমিট’ করলেই সঙ্গে সঙ্গে মোবাইল বা ই-মেলে চলে আসবে ১১ সংখ্যার একটি নিজস্ব আইডি। থাকছে বাড়ির অবস্থান স্যাটেলাইট মানচিত্রে জুড়ে দেওয়ার সুবিধাও।

810
১৫ আগস্টের মধ্যে না করলেও চিন্তা নেই
Image Credit : Asianet News

১৫ আগস্টের মধ্যে না করলেও চিন্তা নেই

যাঁরা ১৫ আগস্টের মধ্যে অনলাইনে স্ব-শুমার করতে পারবেন না বা করবেন না, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা থাকছে। ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনা কর্মীরা।

910
মিথ্যা তথ্য দিলে বিপদ!
Image Credit : Gemini

মিথ্যা তথ্য দিলে বিপদ!

অনলাইনে ভুল বা অসত্য তথ্য দিলে জনগণনা কর্মীরা তা যাচাই করে সংশ্লিষ্ট পরিবারকে চিহ্নিত করে প্রশাসনকে জানিয়ে দেবেন। কলকাতাকে মোট ৮,১১২টি ব্লকে ভাগ করে কাজ চলবে, প্রতি কর্মীর দায়িত্বে থাকছে ১৮০-২০০টি পরিবার।

1010
২০২৭-এ লিঙ্গভিত্তিক গণনা, তালিকায় থাকবেন রূপান্তরকামীরাও
Image Credit : Getty

২০২৭-এ লিঙ্গভিত্তিক গণনা, তালিকায় থাকবেন রূপান্তরকামীরাও

২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে হবে লিঙ্গভিত্তিক জনগণনা, যেখানে প্রথমবার পৃথকভাবে তালিকাভুক্ত হবেন রূপান্তরকামীরাও। কলকাতার জনগণনা পর্ব দেখভাল করছেন পুরপ্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Taxi Driver: ৮০-তেও থামেনি লড়াই, পেটের দায়ে রোজ ১৬ ঘণ্টা ট্যাক্সি চালান কলকাতার এই বৃদ্ধ
Recommended image2
Now Playing
Khardaha News: এলাকার ‘ত্রাস’কে মোক্ষম দাওয়াই! পচা ডিম-টমেটো দিয়ে করানো হল স্নান
Recommended image3
Mamata vs Ritabrata: TMCP-র প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের মমতা-ঋতব্রত সংঘাত, মেয়ো রোড নিয়ে দড়ি টানাটানি শুরু
Recommended image4
Now Playing
TMC নেতা কৃষ্ণ দাসের 'অত্যাচারী' মেয়েকে ডিম থেরাপি দিয়ে 'শিক্ষা'
Recommended image5
Now Playing
Tulu Mondal Birbhum: সিউড়ি থেকে সোঁতশাল, কোথায় লুকিয়ে টুলু মণ্ডল? হঠাৎ একযোগে পুলিশের অভিযান! দেখুন সেই ভিডিও
Related Stories
Recommended image1
Mamata vs Ritabrata: TMCP-র প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের মমতা-ঋতব্রত সংঘাত, মেয়ো রোড নিয়ে দড়ি টানাটানি শুরু
Recommended image2
Ration Card: এই ১০টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে ফ্রি রেশন, জেনে নিন রেশন কার্ডের নতুন নিয়ম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved