Chorbagan Incident: চোরবাগান কাণ্ডে আরামবাগের একই পরিবারের ৩ জনের মৃত্যু, শোকস্তব্ধ মলয়পুরের বালিয়া

Chorbagan Incident: চোরবাগান কাণ্ডে আরামবাগের একই পরিবারের ৩ জনের মৃত্যু, শোকস্তব্ধ মলয়পুরের বালিয়া

Published : Oct 19, 2026, 10:26 AM ISTUpdated : Oct 19, 2026, 10:55 AM IST

Chorbagan Incident: পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে আটজন একসঙ্গে ঠাকুর দেখতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। চোরবাগান পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

Chorbagan Incident: কলকাতার চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন আরামবাগের মলয়পুর এক নম্বর অঞ্চলের বালিয়া এলাকার এক পরিবারের সদস্য-সহ মোট তিনজন। ঠাকুর দেখতে কলকাতায় গিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারের দাবি, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক সদস্য।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে আটজন একসঙ্গে ঠাকুর দেখতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। চোরবাগান পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

মৃতদের মধ্যে রয়েছেন আনুমানিক ২৩ বছর বয়সি পিয়ালী প্রামাণিক, ৩৭ বছর বয়সি টগর বেজ এবং ১২ বছর বয়সি সন্দ্বীপ বেজ। পরিবারের সূত্রে জানা গিয়েছে, পিয়ালী আরামবাগের বালিয়া উত্তরপাড়ার বাসিন্দা। অন্যদিকে, টগর বেজ ও সন্দ্বীপ বেজের বাড়ি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পাসন্ডা এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনুমানিক ১৯ বছর বয়সি আগমনী বেজ।

এই ঘটনায় শোকস্তব্ধ আরামবাগের বালিয়া। প্রিয়জনদের হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা ছিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

দুর্ঘটনার বিস্তারিত, মৃত ও আহতদের পরিচয় এবং পরিবারের শোকের খবর জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

04:25Shankar Ghosh: বিকট আওয়াজের বাইকে এবার কোপ! রোড রোলারে পিষে দিলেন মন্ত্রী
09:26CM Suvendu Celebrates Kali Puja With BSF Personnel: অনুপ্রবেশ রুখতে BSF-কে কড়া বার্তা শুভেন্দুর! সীমান্ত সুরক্ষায় বড় ঘোষণা
07:34Nazia on Abhishek: অভিষেক কাণ্ডে পিসি-ভাইপোকে একযোগে আক্রমণ নাজিয়ার, দেখুন কী বলছেন
03:36Kankalitala Kali Puja 2026: কালীপুজোয় ভক্তের ঢল কঙ্কালীতলায়! মা কঙ্কালীর দর্শনে সকাল থেকেই উপচে পড়া ভিড়
04:57Arijit Singh Visits Kamakhya Temple: মা কামাখ্যার আশীর্বাদ নিতে শক্তিপীঠে অরিজিৎ! বিশেষ পুজোয় সামিল গায়ক ও পরিবার
06:19Medinipur Ugra Kali Puja: মানুষের হাড়ে তৈরি দেবীমূর্তি! মেদিনীপুরের উগ্র তারা মন্দির ঘিরে আজও রহস্য
03:15Suvendu Adhikari: হেরো পার্টিরা সব.... হরভজনের পাশে দাঁড়িয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ শুভেন্দুর
04:10Ritabrata Banerjee: অভিষেক কাণ্ডে পিসি-ভাইপোকে একযোগে আক্রমণ ঋতব্রতর, করলেন বড় দাবি
05:43Suvendu on Opposition: 'ব্লিচিং-ফিনাইল, যা লাগে দেব, পরিস্কার করতে হবে এদের', শুভেন্দুর নিশানায় কারা?
07:14রাস্তা আটকে জন্মদিন পালন করলে পাবলিকের রাগ তো হবেই, অভিষেক কাণ্ডে সপাটে জবাবে সুকান্তর
Read more