CM Suvendu Adhikari: নারী নির্যাতন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অভিযোগ খতিয়ে দেখার জন্য দুটি আলাদা আলাদা তদন্ত কমিশন গঠন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (cm suvendu adhikari)। এই দুই কমিশনকে নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। সোমবার, পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (chief minister west bengal)।
তারপর দুপুুরে, সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু নিজেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই দুটি তদন্ত কমিশনই আগামী ১ জুন থেকে কাজ আরম্ভ করবে। বিশেষ করে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য তৈরি কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু এবং এই কমিশনের সদস্য সচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস কে জয়রামনকে। যিনি বর্তমানে এডিজি (উত্তরবঙ্গ)।
সেইসঙ্গে, নারী এবং শিশুকন্যাদের উপর ঘটে যাওয়া অত্যাচারের অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য তৈরি বিশেষ কমিশনকে নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই কমিশনে তাঁর সঙ্গে সদস্য সচিব হিসেবে দায়িত্বে থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। তিনি বর্তমানে এডিজি (আর্মড ফোর্স) পদে রয়েছেন।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “কেন্দ্র এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে, কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থে নির্মাণকাজে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানারকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। কাটমানি নেওয়া হয়েছে। ঘুষ দেওয়া নেওয়া হয়েছে। সরকারি তহবিলের অপচয় করা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেইসঙ্গে, সরকারি আধিকারিক, পঞ্চায়েত, কাউন্সিলর এবং দালাল অনেকে যুক্ত ছিলেন। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের কমিশন তৈরির কথা ছিল।”
শুভেন্দু অধিকারী বলেন, “আমি আশা করব যে, এই কমিশন তার ফাংশনিং শুরু করার ৩০ দিনের মধ্যেই সুপারিশগুলি দিতে শুরু করবে। তার উপর ভিত্তি করে পুলিশের পক্ষ থেকে এফআইআর রুজু করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার যথাযথ ধারা অনুযায়ী, আমরা অ্যাকশনও নেব।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.