- Home
- West Bengal
- Kolkata
- Sealdah Local Train News: শিয়ালদহ দক্ষিণ শাখায় বড়সড় বিপত্তি! ব্যাস্ত সময়ে বসে গেল রেললাইনের একাংশ
Sealdah Local Train News: শিয়ালদহ দক্ষিণ শাখায় বড়সড় বিপত্তি! ব্যাস্ত সময়ে বসে গেল রেললাইনের একাংশ
Sealdah Local Train News: দিনের ব্যাস্ত সময়ে ফের শিয়ালদহে বিপত্তি। এবার রেল লাইনে ধস নামায় লাইন বসে যাওয়ায় যাত্রী ভোগান্তির আশঙ্কা। বন্ধ ট্রেন চলাচল? কী বলছেন রেল কর্তৃপক্ষ? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

শিয়ালদহ স্টেশনে রেললাইনে ধস
শিয়ালদহ স্টেশনে আবারও বিপত্তি! ধসে গেল পুরনো নিকাশি নালা, বসে গেল রেললাইনের একাংশ। শিয়ালদহ দক্ষিণ শাখায় বড়সড় বিপত্তি। ধসে পড়ল বহু পুরনো নিকাশি নালা। আর তার জেরেই বসে গেল উপরের রেললাইনের একাংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে নীচে থাকা জলের পাইপলাইনও। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ায়।

নিকাশি নালা বসে গিয়ে লাইনে ধস
জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে কিছুটা এগোলেই রয়েছে বহু বছরের পুরনো একটি নিকাশি নালা। সেই নালাতেই প্রথম ধস নামে গত রবিবার। এরপর গত দু’দিনে পরিস্থিতির আরও অবনতি হয়। নিকাশি নালার একাংশ ভেঙে পড়ায় তার উপরে থাকা রেললাইনের অংশ বসে যায়। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয় জলের পাইপলাইনও।
ব্যাহত ট্রেন চলাচল পরিষেবা!
এদিকে ঘটনার খবর পেতেই মেরামতির উদ্যোগ নেয় রেল ও পুরসভা। সোমবার রাত থেকেই দুই পক্ষের যৌথ উদ্যোগে শুরু হয়েছে কাজ। দ্রুত নিকাশি নালা, জলের পাইপলাইন এবং ক্ষতিগ্রস্ত রেললাইনের অংশ মেরামতির চেষ্টা চলছে।
লুপ লাইনে ধস
যদিও স্বস্তির খবর, ক্ষতিগ্রস্ত অংশটি লুপ লাইন হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে এখনও পর্যন্ত কোনও প্রভাব পড়েনি বলে রেল সূত্রে খবর। মূল লাইনে কোনও সমস্যা না থাকায় পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। অফিসযাত্রীদের মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও রেলের তরফে আশ্বস্ত করা হয়েছে, এই ঘটনায় ট্রেন পরিষেবায় কোনও বিঘ্ন ঘটবে না।
তড়িৎগতিতে চলছে মেরামতের কাজ
জানা গিয়েছে, নিকাশি নালা বসে গিয়ে রেললাইনে যে সমস্যা দেখা দিয়েছে তার প্রভাব যাতে যাত্রী পরিষেবার উপর না পড়ে সেই জন্য ব্যস্ত শিয়ালদহ স্টেশনের কাছে পরিকাঠামোগত এই বিপত্তি ঘিরে এখন দ্রুত মেরামতির দিকেই নজর রেল ও পুরসভার।

