সোমবার সকালে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী, নতুন সরকারের প্রথম দিনে শুভেন্দু ও শমীকের বৈঠক

Published : May 11, 2026, 12:01 PM ISTUpdated : May 11, 2026, 12:04 PM IST
West Bengal BJP President Samik Bhattacharya hands over Form A and Form B to the Leader of Opposition, Suvendu Adhikari

সংক্ষিপ্ত

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক সারেন। এরপর তিনি শমীক ভট্টাচার্যের বাড়ি গিয়ে তাঁর সাথে বিজেপির রাজ্য দফতরে সাংগঠনিক বৈঠকে যোগ দেন। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

সকাল থেকে নবান্ন চত্বরে বিস্তর নিরাপত্তা। নবান্ন ঘিরে রেখেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আজ নবান্ন সভাঘরে রাজ্যের নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। নবান্ন সভাঘরে সকাল থেকেই চলছে বৈঠকের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হবে আজ। সেই সঙ্গে আজ প্রথম ক্যাবিনেট বৈঠক। সঙ্গে আজ হবে জেলার সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক।

এখানেই শেষ না। আজকের সকল কর্মসূচির মধ্যে অন্যতম শুভেন্দু ও শমীকের বৈঠক। আজ সল্টলেক বিজেপি দফতরেও সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ শুভেন্দু অধিকারী প্রথম সল্টলেক বিজেপি দফতরে যাবেন। তাঁর সম্মানে ২০৭ টি পদ্ম ফুলে জানানো হয়েছে মঞ্চ। সঙ্গে আজ ভারতমাতা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে দেওয়া হবে মালা।

আজ সল্টলেকে বিজেপি দফতরে শমীক ভট্টাচার্য ও দলের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী। তার আগে আজ সকালে শমীকের চিনার পার্কের বাড়ি যান শুভেন্দু। সল্টলেকের বিএইচ ব্লকে শমীকের পৈতৃক বাড়ি। সেখানে পৌঁছান শুভেন্দু। সেখান থেকে একই সঙ্গে তারা সল্টলেকে বিজেপির রাজ্য দফতরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বৈঠকে বসবেন দুজন।

এই প্রসঙ্গে শমীকের অন্যতম ব্যক্তিগত সহকারী সায়ন গঙ্গোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি পরস্পরকে মিষ্টিমুখ করিয়েছেন। রাজ্য সভাপতি পরিবারের সদস্যদের সঙ্গেও মুখ্যমন্ত্রীর আলাপ হয়েছে, সৌজন্য বিনিময় হয়েছে। তারপরে এক কাপ চা খেয়ে দুজনেই পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেন।

প্রসঙ্গত,  ৯ মে নতুন সরকার গঠন হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শাসকদলের পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুই হলেন রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তার আগের দিন বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ বলেছিলেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু, কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি।’

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

এই অর্থনীতিবিদ হতে পারেন অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রীর আসন থেকে জিতিয়ে আনা হতে পারে
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ মে মাসেই? কোথায়, কীভাবে পাওয়া যাবে ফর্ম? রইল বড় আপডেট