DA 7th pay commission: কেন্দ্রীয় হারে ডিএ, সপ্তম বেতন কমিশন নিয়ে কবে সিদ্ধান্ত? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Published : May 11, 2026, 03:43 PM IST

সরকার গঠলে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম পে-কমিশন কার্যকর করার এবং বকেয়া ডিএ মেটানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

PREV
16

পশ্চিমবঙ্গে সরকার গঠলে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এই প্রতিশ্রুতি অনুযায়ী, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম পে-কমিশন কার্যকর করার এবং বকেয়া ডিএ মেটানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই রাজ্য সরকারের কর্মীরা সুখবর শোনার জন্য অধীর আগ্রহে রয়েছেন। সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকের পরে সাংবাদিকদের তিনি জানান যে আগমী সোমবার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে ডিএ, বেতম কমিশন ছাড়াও নানা বিষয়ে আলোচনা হবে। তিনি জানান, পরের সোমবার আবার বৈঠকে বসবে মন্ত্রিসভা। ওই দিনই ডিএ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

26

মুখমন্ত্রী বলেন, "পরবর্তী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব। আরজি কর-সহ নারী নির্যাতনের বিষয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়, বেতন কমিশন, এরিয়ার, ডিএর বিষয় যে রয়েছে, পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে তা আলোচনা করব

36

আগের সরকারের আমল থেকেই সপ্তম বেতন কমিশন ও কেন্দ্রীয় হারে ডিএ কার্যকর করার দাবি জানিয়ে আসছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারি কর্মীদের এই দাবি বারবার উপেক্ষা করেছেন। তাই নতুন বিজেপি সরকারের কাছে সরকারি কর্মীদের নতুন সরকার যেন দ্রুত সপ্তম বেতন কমিশন চালু করে।

46

সোমবার মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। *সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

56

পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর দফতরের উপদেষ্টাকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দ্রুত প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা শাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

66

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারি চাকরির আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ১৬ জুন, ২০২৫-এর নির্দেশ দীর্ঘদিন কার্যকর করেনি। বর্তমান সরকার অবিলম্বে সেই প্রশাসনিক নির্দেশ কার্যকর করেছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories