দিলীপ ঘোষ: মন্ত্রী হয়েও 'দাবাং' নীতি দিলীপের, চা-চক্র থেকেই তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতার

Published : May 11, 2026, 03:06 PM IST

Dilip Ghosh: রাজ্য বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ সোমবার সকালে বেলেঘাটার সরকার বাজারে একটি চা-চক্রে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি পূর্বতন তৃণমূল সরকারের তুলোধনা করেন। 

PREV
18
চা চক্রে দিলীপ ঘোষ

সোমবার রাজ্যের প্রথম বিজেপির সরকারের মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে রীতিমত স্বমহিমায় ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ সোমবার সকালে বেলেঘাটার সরকার বাজারে একটি চা-চক্রে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি পূর্বতন তৃণমূল সরকারের তুলোধনা করেন। আর নতুন বিজেপি সরকারের দিশা স্পষ্ট করেন।

28
মন্ত্রিসভা নিয়ে বার্তা

এদিন রাজ্যের মন্ত্রিসভার আকারও ও কাজের ধরন নিয়ে স্পষ্ট বার্তা দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আপাতত ছোট মন্ত্রিসভা নিয়েই কাজ শুরু হচ্ছে। আগামী দিনে সিদ্ধান্ত বদল হতে পারে।

38
পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ

দিলীপ ঘোষ পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় টাকা আটকে গরিব মানুষকে বঞ্চিত করেছেন। ৫০ বছর ধরে এই রাজ্যকে পিছিয়ে দেওয়া হয়েছে। দিদিমণির ‘এগিয়ে বাংলা’ আদতে মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। আমাদের লক্ষ্য ভারতের মূলস্রোতের দিকে এগিয়ে যাওয়া, বাংলাদেশের দিকে নয়।'

48
সোনার বাংলা নিয়ে দিলীপের প্রতিক্রিয়া

দিলীপ ঘোষ আরও বলেন, রাতারাতি সোনার বাংলা তৈরি করা সম্ভব নয়। তবে সেই লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত বিজেপি শান্ত হবে না। বেলাঘাটায় বিজেপি না জিতলেও রাজ্য জুড়ে গেরুয়া ঝড় সাধারণ মানুষ তুলেছেন। তার জন্য তিনি সকলেই কৃতজ্ঞতা জানান।

58
সিন্ডিকেট রাজ নিয়ে বার্তা

দিলীপ ঘোষ দাবি করেন, রাজ্যে ভয়ের রাজনীতি এবং সিন্ডিকেট রাজের অবসান ঘটেছে। তাঁর কথায় 'সব এখন অতীত। দিদিমণির পালিত সমাজবিরোধীদের দিন শেষ।'

68
তৃণমূলকে হুঁশিয়ারি

দিলীপ এদিন রাজ্যের তৃণমূল কর্মীদের রীতিমত হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 'যারা ১৫ বছর মানুষকে কষ্ট দিয়েছে তারা ১৫ দিন কষ্ট সহ্য করতে পারবে না!' তিনি জানান রাজ্য পুলিশ এখন রাজ্যের শান্তি বজায় রাখার অনুরোধ জানাচ্ছে। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে দিলীপ বলেন, 'তোমাদের তো জুতো পেটা করা উচিত ছিল, সেটা আমরা করিনি। তোমাদের পাপে তোমরা আজ ঘরছাড়া।'

78
সমাজ বিরোধীদের কড়া বার্তা

দিলীপ ঘোষ অভিযোগ করেন, এতদিন পুলিশ সমাজবিরোধীদের পাহারা দিয়েছে এবং যারা বিজেপি করত তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি বদলেছে এবং সরকার সেই সব অত্যাচারের বিচার করবে বলে তিনি ইঙ্গিত দেন।

88
ঋজু দত্ত প্রসঙ্গ

তৃণমূল কংগ্রেস নেতা ঋজু দত্তের সাসপেনশন নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার তিনি বলেন, শাসক দলের অন্দরের এই ঘটনা তাদের অভ্যন্তরীণ বিষয়।

সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, "গোটা দলটাই বদলে যাবে। ওদের যুব নেতা আর মুখপাত্ররা এমন সব মন্তব্য করছেন। ওরা তৃণমূলের বিরুদ্ধেই কথা বলছে। এটা ওদের সমস্যা, আমাদের নয়।"

Read more Photos on
click me!

Recommended Stories