প্রয়াত প্রবীণ সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে

Published : Aug 06, 2020, 02:52 PM ISTUpdated : Aug 06, 2020, 05:25 PM IST
প্রয়াত প্রবীণ সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে

সংক্ষিপ্ত

প্রয়াত নেতা শ্যামল চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 

করোনায় আক্রান্ত হয়ে কয়েকদিন আগেই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সিটুর রাজ্য় সভাপতি ছিলেন। পাশাপাশি রাজ্য়সভার সাংসদও ছিলেন শ্য়ামল চক্রবর্তী। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া। পিতৃহারা হলেন অভিনেত্রী উষশী চক্রবর্তী। 

কয়েকদিন আগেই শ্যামল চক্রবর্তীর করোনা পরীক্ষা করা করা হবে বলে জানিয়েছিলেন তাঁর মেয়ে উষসী। করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি উষসী। সেই আশঙ্কায় সত্যি হয়েছিল। মারণ ভাইরাস গ্রাস করেছিল বর্ষীয়ান নেতাকে। সম্প্রতি টেলিভিশনের অতি পরিচিত মুখ জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী  নিজেই বাবার এই করোনার খবর জানিয়েছিলেন।

শ্যামল চক্রবর্তীর মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৮ বছর। বৃহস্পতিবার দুপুর ১.৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনির সমস্যার কারণে তাঁর ডায়ালিসিস চলছিল। আজ সকালের পর থেকে দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এর পরই মারা যান সিটুর প্রাক্তন সভাপতি। তিনি কোভিড পজিটিভ ছিলেন, তাই প্রোটোকল মেনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে সিপিএম সূত্রে জানানো হয়েছে।

শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন  সিপিআই (এম) রাজ‍্য সম্পাদক সূর্য মিশ্র। তিনি বলেন, 'আমাদের পার্টির প্রবীণ নেতা কমরেড শ্যামল চক্রবর্তীর  বেলা দুটো নাগাদ জীবনাবসান হয়েছে। আজ দুপুরের আগে ও পরে পরপর দুবার ওঁনার হার্ট আ্যটাক হয়। প্রথম বার কিছুটা নিয়ন্ত্রণে আনার পর আর একটা আ্যটাকে সব শেষ হয়ে যায়।যেহেতু উনি কোভিড পজিটিভ ছিলেন সেই কারণে ওঁর শেষ যাত্রার কর্মসূচি পরে জানানো হবে। আমাদের সমস্ত পার্টি অফিসে পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।'

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

সুপ্রিম কোর্টের DA মামলায় নতুন মোড়,২৫%-এর জন্য রাজ্য সরকারি কর্মীদের চরম চিঠি নবান্নকে
'কমিশনের নির্দেশিকা লঙ্ঘন', ERO নিয়োগ নিয়ে রাজ্যকে তুলোধনা শুভেন্দু অধিকারীর