CRPF: ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-ভিনরাজ্যের পুলিশ, শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন

Published : Mar 21, 2026, 09:50 AM IST

CRPF On West Bengal Election: ছাব্বিশের রায়ের আর হাতে গোনা মাত্র একমাস বাকি। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট নির্বিঘ্নে করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। ভোটে নজরদারি বাড়াতে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই সরগরম বাংলা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ‘অবাধ ও শান্তিপূর্ণ’ করতে কোমর বাঁধছে কেন্দ্র। রাজ্যে আসছে আরও ১৯২০ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে মোট ২৪০০ কোম্পানি জওয়ানের পাহারায় হতে চলেছে এবারের ভোট। 

26
রাজ্য আসছে আরও দক্ষ বাহিনী

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক চিঠি অনুযায়ী, ইতিমধ্যেই মোতায়েন থাকা ৪৮০ কোম্পানির সঙ্গে যোগ হচ্ছে আরও ১৯২০ কোম্পানি বাহিনী। এর মধ্যে রয়েছে CRPF, BSF, CISF, ITBP এবং SSB-র মতো দক্ষ বাহিনী।

36
রাজ্যে বিপুল কেন্দ্রীয় বাহিনীর আগমন

আগামী ৩১ মার্চ থেকেই শুরু হচ্ছে এই বিপুল বাহিনীর আগমন। ৩১ মার্চের মধ্যে ৩০০ কোম্পানি এবং ৭ই এপ্রিলের মধ্যে আরও ৩০০ কোম্পানি বাহিনী রাজ্যে প্রবেশ করবে। এরপর ১০ এপ্রিল, ১৩ এপ্রিল এবং ১৭ এপ্রিলের মধ্যে বাকি বাহিনী দফায় দফায় মোতায়েন করা হবে।

46
ভিনরাজ্য থেকে বিশেষ পুলিশ বাহিনী

সূত্রের খবর, শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীই নয়, ভোট সামলাতে অসম (Assam Police), হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহারের মতো ২১টি রাজ্য থেকেও আসছে বিশেষ পুলিশ বাহিনী (Police)। নির্বাচন মিটে গেলেই কি সব বাহিনী চলে যাবে? উত্তর হল— না। ২৯ এপ্রিল ভোট শেষ হওয়ার পর ১৭০০ কোম্পানি বাহিনী ফিরে গেলেও, গণনা শেষ না হওয়া পর্যন্ত ২০০ কোম্পানি বাহিনী স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের পাহারায় থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় আরও ৫০০ কোম্পানি বাহিনী পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যেই থেকে যাবে বলে জানা গিয়েছে। 

56
২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

২৪০০ কোম্পানি (১৮৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী + ৫৪৮ কোম্পানি ভিন রাজ্যের পুলিশ)।  নোডাল অফিসার: এই গোটা মোতায়েন প্রক্রিয়ার ‘স্টেট ফোর্স কোঅর্ডিনেটর’ হিসেবে দায়িত্ব পালন করছেন আইজি শালভ মাথুর..দায়িত্ব: এরিয়া ডমিনেশন, রুট মার্চ এবং ভোটের দিন বুথ পাহারা।

66
ভোটে শান্তি বজায় রাখতে মরিয়া কমিশন

ছাব্বিশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে দুই দফায় হবে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে সম্পন্ন হবে দুই দফায় ভোট। ফল ঘোষণা হবে ৪ মে। ভোটের ময়দানে শান্তি ফেরাতে এই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট? সাধারণ মানুষের মনে কতটা আত্মবিশ্বাস জাগাতে পারবে এই বিপুল বাহিনী, তা অবশ্য সময়ই বলবে। তবে এখন দেখার কতটা শান্তিপূর্ণভাবে হয় ভোট। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories