Eid Ul Fitr In Kolkata: পবিত্র রমজান মাস শেষে আজ খুশির ইদ। সকাল থেকেই নামাজ পাঠে ব্যস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এদিকে ইদ উপলক্ষে সরকারি ছুটি থাকায় রাস্তায় গাড়ির সংখ্যা কম থাকলেও নামাজ পাঠের জন্য শহরের একাধিক রাস্তায় আজ যান নিয়ন্ত্রণ।
ইদুল ফিতর উপলক্ষে কলকাতায় ট্রাফিক বিধিনিষেধ। শনিবার কলকাতায় ইদের জন্য বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ। কোন কোন রাস্তা বন্ধ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। ২১ মার্চ (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) পবিত্র ঈদুল ফিতর। খুশির এই উৎসবে যাতে যানজট না হয় এবং সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, তার জন্য কলকাতা পুলিশ শহরের ট্রাফিক ব্যবস্থায় একগুচ্ছ বদল এনেছে। ফলে শুক্রবার রাত থেকেই বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে।
25
পণ্যবাহী যানবাহনের ওপর নিষেধাজ্ঞা
শনিবার ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকায় পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি পরিষেবা যেমন:- গ্যাসের সিলিন্ডার, অক্সিজেন, ওষুধ, দুধ, ফল, সবজি এবং মাছ বহনকারী গাড়ি এই তালিকার বাইরে থাকবে।
35
বন্ধ থাকছে রেড রোড
ইদের নামাজের জন্য ২০ মার্চ রাত ১০টা থেকে ২১ মার্চ অর্থাৎ শনিবার দুপুর ১২টা পর্যন্ত রেড রোড সব ধরণের যানবাহনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।
উত্তর ও মধ্য কলকাতা:- মানিকতলা মেইন রোড, নারকেলডাঙ্গা মেইন রোড, এপিসি রায় রোড, এম জি রোড, সূর্য সেন স্ট্রিট এবং বিধান সরণি সংলগ্ন এলাকা।
দক্ষিণ ও বন্দর এলাকা:- খিদিরপুর রোড, ডায়মন্ড হারবার রোড, মোমিনপুর রোড এবং আলিপুর পার্ক রোড।
55
অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা:
পার্ক স্ট্রিট, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড এবং স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে গাড়ি চলাচল করবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ দেখার সময়ের ওপর ভিত্তি করে এই সময়সূচীতে সামান্য পরিবর্তন হতে পারে। ট্রাফিক জট এড়াতে এবং বড় কোনো ঝামেলা ছাড়াই নামাজ সম্পন্ন করতে শহরবাসীকে পুলিশের সাথে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।