West Bengal Sir Update 2026: পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার কাজের সময় ভোটার তালিকায় নাম তোলা বা অন্য কোনও বিষয়ে কাজের জন্য এবার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে আপিল ট্রাইব্যুনাল গঠন
নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। ২৩ জেলার জন্য নিযুক্ত ১৯ জন প্রাক্তন বিচারপতি নিয়োগ জাতীয় নির্বাচন কমিশনের।
27
বিশেষ ‘আপিল ট্রাইব্যুনাল’ গঠন
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলাকালীন ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানোর জন্য বিশেষ ‘আপিল ট্রাইব্যুনাল’ গঠন করল জাতীয় নির্বাচন কমিশন।
37
কেন এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ?
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন, তার বিরুদ্ধে কোনো আবেদন বা অভিযোগ থাকলে ভোটাররা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ মেনে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের সদস্য এবং এলাকা বিজ্ঞপ্তিতে মোট ১৯ জন বিচারবিভাগীয় আধিকারিককে (প্রাক্তন বিচারপতি ও বিচারকগণ) বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
টি. এস. শিবজ্ঞানম (প্রাক্তন প্রধান বিচারপতি) — কলকাতা ও উত্তর ২৪ পরগনার কিছু বিধানসভা। প্রদীপ রায় (প্রাক্তন বিচারপতি) — উত্তর ২৪ পরগনার কিছু বিধানসভা। তপেন সেনগুপ্ত (প্রাক্তন বিচারপতি) — পূর্ব মেদিনীপুর । প্রণব কুমার দে (প্রাক্তন বিচারপতি) — কোচবিহার । প্রভাত কুমার দে (প্রাক্তন বিচারপতি) — পূর্ব বর্ধমান । রঘুনাথ রায় (প্রাক্তন বিচারপতি) — নদিয়া।
57
জেলাভিত্তিক নিয়োগ তালিকা
অশোক কুমার দাসাধিকারী (প্রাক্তন বিচারপতি) — হাওড়া। দীপক সাহা রায় (প্রাক্তন বিচারপতি) — দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার । অনিন্দিতা রায় সরস্বতী (প্রাক্তন বিচারপতি) — পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম । তৌফিক উদ্দিন (প্রাক্তন বিচারপতি) — দক্ষিণ দিনাজপুর । ইন্দ্রজিৎ চ্যাটার্জি (প্রাক্তন বিচারপতি ) — মুর্শিদাবাদের কিছু বিধানসভা।
67
জেলাভিত্তিক নিয়োগ তালিকা
রণজিৎ কুমার বাগ (প্রাক্তন বিচারপতি) — দক্ষিণ ২৪ পরগনা। সমাপ্তি চ্যাটার্জি (প্রাক্তন বিচারপতি) — হুগলি। মহম্মদ মমতাজ খান (প্রাক্তন বিচারপতি) — পুরুলিয়া ও বাঁকুড়া । মীর দারা শেখ (প্রাক্তন বিচারপতি) — পশ্চিম বর্ধমান । দেবী প্রসাদ দে (প্রাক্তন বিচারপতি) — উত্তর দিনাজপুর। বিশ্বজিৎ বসু (প্রাক্তন বিচারপতি) — মুর্শিদাবাদের কিছু বিধানসভা। মনোজিত মণ্ডল (প্রাক্তন বিচারপতি) — বীরভূম । সিদ্ধার্থ রায় চৌধুরী (প্রাক্তন বিচারপতি) — মালদা।
77
কীভাবে আবেদন করবেন?
ভোটাররা তাদের আবেদন মূলত দুই ভাবে জমা দিতে পারবেন। ১. অনলাইন: নির্বাচন কমিশনের নির্দিষ্ট পোর্টালের (https://erinet.eci.gov.in) মাধ্যমে। ২. অফলাইন: সংশ্লিষ্ট জেলার ডিএম (DM), এসডিও (SDO) বা এডিএম (ADM) অফিসে সশরীরে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। কমিশন স্পষ্ট জানিয়েছে যে, জেলাভিত্তিক সমস্ত অভিযোগ নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই এই ট্রাইব্যুনালের মেয়াদ শেষ হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.