Cyclone Arnab: শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে 'অর্ণব', এখন কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড়?

Published : Oct 27, 2026, 02:45 PM IST

Cyclone Arnab: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ! ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’। ক্রমশ শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

PREV
15
ঘূর্ণিঝড় অর্ণবের আপডেট

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কি পড়বে পশ্চিমবঙ্গেও? কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ায় কি বড়সড় পরিবর্তন আসতে চলেছে?

25
উপকূলের দিকে এগোচ্ছে অর্ণব

ঘূর্ণিঝড় 'অর্ণব' এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘণ্টায় ২৩ কিমি বেগে উপকূলের দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড় অর্ণবের ঘূর্ণায়মান গতিবেগ এই মুহূর্তে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়। আরো গতি বাড়িয়ে সমুদ্রেই এর ঘুর্নায়মান গতিবেগ ১৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। ২৮ অক্টোবর বুধবার ইয়ানামের কাছে ১৪০ কিমি বেগেই ল্যান্ডফল। রেড অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে।

35
এখন কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড়

শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (VSCS) পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব'। গত ৬ ঘণ্টায় ২৩ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। গোপালপুর থেকে ৪০০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে। বিশাখাপত্তনম থেকে ৩৫০ কিমি দক্ষিণপূর্বে। কাকিনাড়া থেকে ৪২০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে।

45
পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোবে অর্ণব

আজ ২৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোবে, তারপর উত্তরপশ্চিম দিকে বাঁক নিয়ে ২৮ অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। তখন ঝড়ের গতিবেগ থাকবে ১১৫-১২৫ কিমি, দমকা ১৪০ কিমি পর্যন্ত।

55
ভারী বৃষ্টির পূর্বাভাস

অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে অ্যালার্ট ঘূর্ণিঝড় সতর্কতা জারি রয়েছে। বাংলায় প্রভাব: সরাসরি ল্যান্ডফল নয়, তবে ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি দমকা ৬০ কিমি ঝোড়ো হাওয়া এবং ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories