Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভিজবে বাংলাও? রইল ২৮ অক্টোবরের আবহাওয়ার আপডেট

Published : Oct 27, 2026, 09:54 PM IST

Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ২৮ অক্টোবর কলকাতা ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও আবহাওয়ার সতর্কতা নিয়ে জেনে নিন সর্বশেষ আপডেট।

PREV
18
আগামিকাল সকালেই অন্ধ্রে ল্যান্ডফল

যত সময় এগোচ্ছে, ততই শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের। শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সে। আগামীকাল, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মধ্যে, বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে।

28
ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিবেগ, দমকা হাওয়া আরও বেশি

হাওয়া অফিসের পূর্বাভাস, ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত।

38
বাংলায় সরাসরি প্রভাব নেই, তবু ভিজবে একাধিক জেলা

ঘূর্ণিঝড়ের তেজ বাড়লেও পশ্চিমবঙ্গে অর্ণবের সরাসরি প্রভাব পড়ছে না। তবে তার জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

48
আজই উপকূলবর্তী জেলায় কালো মেঘ

আজ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও দুপুর থেকে আংশিক মেঘের আনাগোনা শুরু হয়েছে। হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দুপুরে কালো মেঘ দেখা গেছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলবর্তী জেলাগুলিতে।

58
চার জেলায় ভারী বৃষ্টি, হলুদ সতর্কতা জারি

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামিকাল সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি-দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চার জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে।

68
আরও ১১ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি

এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে।

78
কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

ঘূর্ণিঝড়ের দাপটে আগামীকাল কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আর বৃহস্পতিবার শহরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই পরশুর জন্যও প্রস্তুত থাকা ভালো।

88
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু বৃহস্পতিবার থেকে

আগামিকাল উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার থেকে। সেদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কতাও জারি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের প্রভাব মাসের শেষদিন পর্যন্ত বজায় থাকতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories