Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব-এর কতটা প্রভাব পড়বে বঙ্গে? ২ দিনের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

Published : Oct 27, 2026, 04:10 PM IST

Cyclone Arnab Effect on West Bengal: ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার পর বাঁক নেওয়ায় উত্তাল পশ্চিমবঙ্গের উপকূল। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় মেঘলা আকাশ। ছবিতে দেখুন পশ্চিমবঙ্গ ও কলকাতায় অর্ণবের প্রভাব।

PREV
110
অর্ণবের প্রভাব বঙ্গে

অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অর্ণব। কিন্তু তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। মঙ্গলবার দুপুর থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা হতে শুরু করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় উত্তাল হবে সমুদ্র।

210
সমুদ্রে যাওয়া নিষেধ

সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে সাধারণ মানুষদেরও নামতে দেওয়া হয়নি। নৌকাগুলি ঘাটে বেঁধে রাখতে নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।

310
ঝোড়ো হাওয়া

পশ্চিমবঙ্গের উপকূল বরাবর ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

410
দক্ষিণবঙ্গে বৃষ্টি

২৮-৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।

510
কোন কোন জেলায় সতর্কতা জারি?

প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অর্ণবের কারণে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

610
কলকাতার আবহাওয়া

কলকাতায় ঘূর্ণিঝড় অর্ণবের তেমন প্রভাব পড়বে না। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দমকা হাওয়া বইতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামিকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৭৪%। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতায়।

710
উত্তরবঙ্গে প্রভাব

শুধু দক্ষিণবঙ্গ নয়, অর্ণবের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। আবহাওয়াবিদদের কথায় আগামী ২৯-৩১ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

810
নিম্নচাপের সঙ্গেই বৃষ্টির মেঘ

স্থলভাগ অতিক্রম করার পরে ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলে তার জেরেই বৃষ্টির মেঘ রাজ্যে ঢুকবে। তাতেই শুরু হবে অকাল বর্ষণ।

910
কৃষিকাজ ব্যাহত

হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়ায় ধান চাষের ক্ষতি হতে পারে। অন্যান্য চাষেরও ক্ষতি হতে পারে। রবি শস্য ও শীতের সবজি চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। অর্ণবের প্রভাব পড়বে স্বাভাবিক জনজীবনেও।

1010
প্রস্তুত প্রশাসন

ঘূর্ণিঝড় অর্ণব মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দলও

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories