Cyclone Update: দুর্গাপুজোয় দুর্যোগের ঘনঘটা! তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি, কী বলছেন আবহাওয়াবীদ

Published : Sep 05, 2026, 04:09 PM IST

Cyclone Update: এই বছরের পুজো পুরোপুরি ভেস্তে দিতে পারে সাইক্লোন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গোটা দুর্গাপুজোয়। কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়াবীদ..

PREV
16

সামনেই দুর্গাপুজো! ইতিমধ্যেই সবার কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। তবে এই বছরের পুজো পুরোপুরি ভেস্তে দিতে পারে সাইক্লোন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গোটা দুর্গাপুজোয়।

26

আবহাওয়াবিদরা দাবি করছেন, এলনিনোর প্রভাবেই এবার বদলে যাবে পুজোর সময়ের আবহাওয়া। এলনিনোর প্রভাবে সারা বছর অতিরিক্ত গ্রীষ্ম, টানা সাইক্লোনিক বৃষ্টি এবং অতিরিক্ত ঠান্ডা পড়তে পারে।

36

তবে দুর্গাপুজোয় দুর্যোগের ঘনঘটা হওয়ার আশঙ্কা রয়েছে। সাইক্লোনিক বৃষ্টি বর্ষার বৃষ্টির থেকে অনেকটাই আলাদা। এটা যেকোনও সময়ে অতিবৃষ্টি হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়।

46

সুপার এলনিনোর প্রভাবে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর খরার সৃষ্টি হবে। এ ছাড়াও সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতি।

56

এ ছাড়াও জানা গিয়েছে এই বছর শীতের প্রভাব দক্ষিণবঙ্গে ১৫-২০ দিনের বেশি স্থায়ী হবে না।

66

আবহাওয়বিদ জানিয়েছেন, নিম্নচাপ উত্তর ও মধ্য ও দক্ষিণ ভারতেও প্রবেশ করবে। এ ছাড়াও সেভেন সিস্টার্স , বাংলাদেশ এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories