MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Suvendu Adhikari: ভবানীপুরে জিতলে শুভেন্দুই মুখ্যমন্ত্রী! ঠিক কী বললেন অমিত শাহ

Suvendu Adhikari: ভবানীপুরে জিতলে শুভেন্দুই মুখ্যমন্ত্রী! ঠিক কী বললেন অমিত শাহ

Battel ground Bhabanipur: এবার পশ্চিমবঙ্গের ভোটে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর। লড়াই শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন শুভেন্দুকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে প্রার্থী করা হয়েছে তা নিয়ে গাটে হাড়ি ভাঙলেন অমিশ শাহ।  

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Apr 05 2026, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী
Image Credit : ANI

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

কোনও রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম ঘোষণা করে না বিজেপি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। মোটের ওপর নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ওপর ভর করেই ভোট বৈতরণী পার হতে চায় বিজেপি। এই রাজ্যের ক্ষেত্রেও তাই করছে। তবে হিসেবের চাকা ঘুরিয়ে দিলেন বিজেপির চাণক্য হিসেবে পরিচিত অমিত শাহ

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
শুভেন্দু অধীকারীর মনোনয়নে অমিত শাহ
Image Credit : ANI

শুভেন্দু অধীকারীর মনোনয়নে অমিত শাহ

আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন দাখিল করেন শুভেন্দু অধিকারী। এদিন তাঁর পাশে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়ন জমা দেওয়ার মিছিল থেকে শুরু করে নমিনেশন ফাইল পর্যন্ত অমিত শাহ একবারও কাছছাড়া করেননি শুভেন্দু অধিকারীকে। তাতেই জল্পনা উস্কে যাচ্ছে।

Related Articles

Related image1
SIR: ৬০ লক্ষের মধ্যে ৫২ লক্ষ নামের নিষ্পত্তি, অষ্টম তালিকা প্রকাশ করে দাবি ECI-এর
Related image2
Amit Shah: বাংলার কোনায় কোনায় Tata Bye-Bye রব! মমতাকে ধুয়ে দিলেন অমিত শাহ
310
তাহলেই শুভেন্দুই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী!
Image Credit : ANI

তাহলেই শুভেন্দুই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী!

অমিত শাহের উপস্থিত আর শুভেন্দুর সমর্থনে প্রচার- এই দুইটি বিষয়ে এক করলেই স্পষ্ট হচ্ছে এবার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কী তাহলে শুভেন্দু অধিকারী? যদিও এই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি বিজেপি। কিন্তু অমিত শাহের উপস্থিতি জল্পনা বাড়িয়ে দিচ্ছে।

410
অমিত শাহের বক্তব্য
Image Credit : ANI

অমিত শাহের বক্তব্য

অমিত শাহ এদিন ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দুর পক্ষে কথা বলেন। তিনি বলেন, ভবানীপুরের জনতা যদি শুভেন্দু অধিকারীকে জিতিয়ে দেয় তাহলে রাজ্যে পরিবর্তন নিশ্চিত। তিনি আরও বলেন, গতবার নন্দীগ্রামে শুভেন্দুর বিপক্ষে দাঁড়িয়ে হেরেছিলেন মমতা। এবার মমতার খাস তালুকেই মমতাকে হারানোর জন্য প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীকে।

510
কেন ভবানীপুরে শুভেন্দু প্রার্থী?
Image Credit : ANI

কেন ভবানীপুরে শুভেন্দু প্রার্থী?

অমিত শাহ ভবানীপুরে প্রচার সভায় বলেন, মূলত তাঁর পরামর্শেই শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হয়েছেন। তিনিই শুভেন্দুকে পরামর্শ দেন, শুভেন্দু যেন নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রতিদ্বন্দ্বিতা করেন। অমিত শাহের কথায় মমতার ঘরে ঢুকে তাঁকে হারানোর চ্যালেঞ্জই তিনি শুভেন্দুকে নিতে বলেছেন।

610
ভবানীপুর জয়ের গুরুত্ব
Image Credit : ANI

ভবানীপুর জয়ের গুরুত্ব

অমিত শাহ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের খাস তালুকে দাঁড়িয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেন। তিনি বলেন, গোটা রাজ্যে পরিবর্তন চাইছে। ভবানীপুরে জয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিদায়কে আরও তরাণ্বিত করবে বলেও দাবি করেন। আর সেই কারণেই শুভেন্দুকে তিনি সেখানে প্রার্থী করেছেন।

710
ভবানীপুর নিয়ে বিজেপির কৌশল
Image Credit : ANI

ভবানীপুর নিয়ে বিজেপির কৌশল

বুধবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী ঠিক করবেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তিনি আরও জানিয়েছিলেন, নরেন্দ্র মোদীর সবুজ সিগনালের পরেই ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করা হয়েছে। আর দিলীপের এই কথা থেকেই স্পষ্ট হচ্ছে যে বিজেপি ভবানীপুরকে রীতিমত গুরুত্ব দিচ্ছে।

810
বিজেপিতে গুঞ্জন
Image Credit : ANI

বিজেপিতে গুঞ্জন

এমনিতেই বিজেপিতে গুঞ্জন যে শুভেন্দু অধিকারীকে যথেষ্টই স্নেহ করেন অমিত শাহ। রাজ্যের এই নেতার অবারিত দ্বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। পাশাপাশি মোদী স্নেহের হাতও মাথায় রয়েছে শুভেন্দুর। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম জিতে একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন শুভেন্দু। এবার মিশন ভবানীপুর।

910
শুভেন্দুর সামনে সুযোগ
Image Credit : ANI

শুভেন্দুর সামনে সুযোগ

বিজেপি সূত্রের খবর, নন্দীগ্রামে জিতে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুভেন্দু। এবার আরও কঠিন পরীক্ষা ভবানীপুরে। রাজ্য়ের এই নেতারকে কঠিন চ্য়ালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে দিল্লির নেতৃত্ব। তবে শুভেন্দুর পাশে যে দিল্লির নেতৃত্ব রয়েছে তা আজই স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ।

1010
কঠিন ল়ড়াই
Image Credit : ANI

কঠিন ল়ড়াই

তবে এবার ভবানীপুরে তৃণমূল কংগ্রেস যে শুভেন্দু অধিকারী বা বিজেপিকে এক ইঞ্চি জমিও বিনা লড়াইতে ছাড়বে না তা এদিনও স্পষ্ট করে দিয়েছে ঘাসফুল শিবির। মনোনয়নকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা. তাতে স্পষ্ট এবার ভোটের উত্তাপ সবথেকে বেশি হবে ভবানীপুরে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
আরও দুর্বল হচ্ছে তৃণমূল! সুদীপ ঘরনী নয়না-অমিত শাহের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
Recommended image2
Metro Schedule: পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, দেখুন ৪টি চাইলেন ট্রেনের সময়সূচি
Recommended image3
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Recommended image4
Bikashranjan Bhattacharya: বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ
Recommended image5
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Related Stories
Recommended image1
SIR: ৬০ লক্ষের মধ্যে ৫২ লক্ষ নামের নিষ্পত্তি, অষ্টম তালিকা প্রকাশ করে দাবি ECI-এর
Recommended image2
Amit Shah: বাংলার কোনায় কোনায় Tata Bye-Bye রব! মমতাকে ধুয়ে দিলেন অমিত শাহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved