PM Modi: কোচবিহারে মোদীর সভায় কেন গেলেন না শুভেন্দু ? দিনভর ব্যস্ত রাখলেন নন্দীগ্রামের প্রচারে

Published : Apr 05, 2026, 08:03 PM IST

Suvendu Adhikari: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে রবিবার কোচবিহারে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেই জনসভায় রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকলেও গরহারিজ ছিলেন রাজ্য বিজেপির অন্যতম জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। 

PREV
19
কোচবিহারে মোদীর সভা

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে রবিবার কোচবিহারে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেই জনসভায় রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকলেও গরহারিজ ছিলেন রাজ্য বিজেপির অন্যতম জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন? ইতিমধ্যেই এই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে।

29
মোদীর সভা

কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী জনসভা করেন। সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামানিক-সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। কিন্তু সেখানে ছিলেন না শুভেন্দু অধিকারী।

39
বিজেপির প্রথা

বিজেপির ঘোষিত প্রথা অনুযায়ী প্রতিটি রাজ্যে বিজেপির দুটি মুখ। একজন রাজ্যসভাপতি। অন্যজন মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা। যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানে রাজ্য সভাপতির পাশাপাশি দলীয় অনুষ্ঠানে বিরোধী দলনেতার ছবি থাকা আবশ্যিক।

49
সর্বভারতীয় ও রাজ্য স্তরের নিয়ম

বিজেপির প্রথা অনুযায়ী সর্বভারতীয় স্তরে দলীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীনের ছবি থাকে, রাজ্যস্তরে বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের ছবি থাকা জরুরি।

59
শমীক উপস্থিত, অনুপস্থিত শুভেন্দু

কোচবিহারের জনসভায় উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য। শনিবারই তিনি পৌঁছে গিয়েছিলেন কোচবিহারে। মোদীর সভার প্রস্তুতির খতিয়ে দেখেন শমীক। কিন্তু শুভেন্দুকে দেখা যায়নি মোদীর সভায়।

69
শুভেন্দু কোথায় ছিলেন?

মোদীর সভায় নয়, রবিবার দিনভরই শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে। সেখআনেই তিনি প্রচার সারেন। কিন্তু কেন তিনি গেলের না মোদীর সভায়? যদিও এই প্রশ্নের উত্তর দেননি শুভেন্দু। তবে বিষয়টি নিয়ে যে বিজেপির অন্দরে আলোচনা শুরু হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

79
পশ্চিমবঙ্গে দলের মুখ কে?

ইতিমধ্যেই রাজ্য বিজেপিতে আলোচনা শুরু হয়েছে ভোটের পশ্চিমবঙ্গে দলের মুখ কে? তাই নিয়েও আলোচনা শুরু হয়েছে। কারণ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নে উপস্থিত থেকে তিনি অনেক বিষয়ে ইঙ্গিত দিয়ে গেছেন। তবে তারপরেও কেন শুভেন্দু মোদীর সভায় গেলেন না তা নিয়ে রাজ্য বিজেপিতে জল্পনা তুঙ্গে।

89
বিজেপি সূত্র

বিজেপি সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর অনুপস্থিত থাকার কারণ তাঁর কাছে পৌঁছায়নি কোচবিহারে মোদীর সভার আমন্ত্রণপত্র। রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীর তরফ থেকেই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছায়নি শুভেন্দুর কাছে।

99
বিজেপির প্রতিক্রিয়া

যদিও রাজ্য বিজেপির তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও কিছু বলা হয়নি। তবে এজাতীয় সমস্যা আগেও তৈরি হয়েছিল বলে বিজেপি সূত্রের খবর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories