CM Suvendu Adhikari On DA: গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালহোত্রা কমিটির সুপারিশ মেনেই সিদ্ধান্ত, স্পষ্ট জানালেন তিনি। পুরো খবর জেনে নিন।
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে বুধবার বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে তিনি জানিয়েছেন, সরকারি কর্মীদের বাকি বকেয়াও মিটিয়ে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে যে অনিশ্চয়তা চলছিল, এই ঘোষণায় তাতে কিছুটা স্বস্তি মিলল।
28
সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন মামলা
ডিএ নিয়ে জট এখনও পুরোপুরি কাটেনি। মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। নতুন সরকার ক্ষমতায় আসার পর বকেয়া মহার্ঘ ভাতার একটি অংশ মেটানো শুরু হয়েছে। তবে সব কর্মচারী এর সুবিধা পাননি, আর সেই কারণেই বিতর্ক থামছে না।
38
১২ হাজার কোটির মধ্যে ৮ হাজার কোটি মিটেছে
মুখ্যমন্ত্রীর কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ মেটানোর কাজ দ্রুত চলছে। সরকারি কর্মীদের বকেয়া মোট ১২ হাজার কোটি টাকা। এর মধ্যে আগের সরকার এবং বর্তমান সরকার মিলিয়ে ইতিমধ্যে ৮ হাজার কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে।
বাকি ৪ হাজার কোটি টাকাও আগামী ৩০ নভেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে সরকার বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দিল। এতে সরাসরি সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
58
২০% ডিএ সবাইকে দেওয়ার দাবি সরকারের
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার ২০% ডিএ সবাইকেই দিয়েছে। তাঁর বক্তব্য, আদালতের নির্দেশ ছিল যাঁরা সরাসরি সরকারি কর্মী, তাঁদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই নির্দেশ মেনেই কাজ হচ্ছে।
68
গ্রান্ট ইন এইড কর্মীদের নিয়ে কী অবস্থান সরকারের?
গ্রান্ট ইন এইড কর্মীরা এখনও বকেয়া ডিএ-র একটি টাকাও পাননি বলে অভিযোগ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, সুপ্রিম কোর্ট নিযুক্ত মালহোত্রা কমিটি যা সুপারিশ করবে, তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগের মুখ্যমন্ত্রী যাওয়ার সময় কী নির্দেশ দিয়ে গিয়েছেন, সরকার তা ধরছে না। সরকারের কাছে গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কমিটির সুপারিশ।
78
ক্ষোভ প্রকাশ কর্মচারী সংগঠনগুলির
গ্রান্ট ইন এইড কর্মীদের ‘বঞ্চনা’ নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে। সরব হয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ। প্রতিবাদে শামিল সংগ্রামী যৌথ মঞ্চ-সহ বাকি সরকারি কর্মচারী সংগঠনগুলিও।
88
মালহোত্রা কমিটির ‘গড়িমসি’ নিয়ে প্রশ্ন
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, নতুন সরকারের ভূমিকায় গ্রান্ট ইন এইড কর্মীরা সম্পূর্ণ হতাশ। তাঁর অভিযোগ, বারবার বিষয়টি ইন্দু মালহোত্রা কমিটির কোর্টে ঠেলে দেওয়া হয়েছে। আরও অবাক করা বিষয়, কমিটি একাধিকবার রাজ্যের সঙ্গে বৈঠক করলেও সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে বসেনি। কমিটির এই গড়িমসি নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.