ফের হবে যাচাই! অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যেতে চলছে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট, বিজ্ঞপ্তি জারি করল সরকার

Published : Nov 06, 2026, 12:40 PM IST

বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনায় রাজ্যের মহিলারা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পান। তবে দীপাবলির আগে নভেম্বরের কিস্তি দেওয়ার আগে উপভোক্তাদের তালিকা যাচাই করা হচ্ছে। অযোগ্য, ভুয়ো বা মৃত ব্যক্তিদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে।

PREV
15

বিজেপি সরকার ক্ষমতার আসার পর থেকে সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে অন্নপূর্ণা যোজনা। এই ভাতা বাবদ রাজ্যের মহিলারা পেয়ে থাকেন ৩ হাজার টাকা করে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাচ্ছেন এই ভাতা।

25

জুন মাস থেকে বিজেপি সরকার দিচ্ছে অন্নপূর্ণা যোজনা। শোনা যাচ্ছে, এবার দিওয়ালির আগেই ঢুকবে অন্নপূর্ণা যোজনার নভেম্বর মাসের কিস্তির টাকা। কিন্তু সদ্য অন্নপূর্ণা যোজনা নিয়ে হল নয়া ঘোষণা। শোনা যাচ্ছে, এবার অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যেতে চলছে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট।

35

জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদারে মাসে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে অক্টোবর মাসে যারা এই টাকা পেয়েছেন, তাদের তালিকা খতিয়ে দেখতে হবে।

45

মনে করা হচ্ছে, অক্টোবরের উপভোক্তা তালিকায় বেশ কয়েকজন অযোগ্য ও ভুয়ো উপভোক্তা ঢুকে গিয়েছেন। সে কারণে তালিকায় বেশ কয়েকজন অযোগ্য ও ভুয়ো উপভোক্তা ঢুকে গিয়েছে। সে কারণে তালিকা যাচাই করে অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। তালিকায় যদি কোনও সরকারি কর্মী, আয়করদাতা ও মৃত ব্যক্তির নাম থাকে, তাহলে তদন্ত করে চিহ্নিত করতে হবে বলে জানানো হয়েছে।

55

প্রসঙ্গত, দীপাবলির আগে ঢুকতে পারে এই মাসের কিস্তি। এবার ১ কোটি ৬৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার। তবে, তার আগে হবে ভেরিফিকেশন। সেই ভেরিফিকেশনে উত্তীর্ণ হলে তবেই মিলবে ভাতা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories